Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

লন্ডনে যাচ্ছে পরীমণির ‘মা’ 

‘মা’ সিনেমায় পরীমণি | ছবি: সংগৃহীত

পরীমণি অভিনীত ও অরণ্য আনোয়ার পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘মা’। এটি ইতিমধ্যে প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। পরবর্তীতে ২৬ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এবার লন্ডনেও প্রদর্শিত হবে এই সিনেমা।

নির্মাতা আনোয়ারের তথ্যানুযায়ী, ১৬ ও ১৭ সেপ্টেম্বর লন্ডনের রিলাকস রেডিও অডিটোরিয়ামে ‘মা’ সিনেমার ছয়টি বিশেষ প্রদর্শনী হবে। এর মাধ্যমে লন্ডনের দর্শকরাও দেখতে পারবেন ‘মা’। আনোয়ার কর্তৃক এই ঘোষণাটি করা হয় ১১ সেপ্টেম্বর। সেদিন অনুষ্ঠিত হওয়া লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়নের সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।

উৎসবটির প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ডঃ নুরুন্নবী। আর সেখানে বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ছিলেন বিশেষ অতিথি হিসেবে। ঐ আয়োজনে বিভিন্ন কবি, লেখক ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

লন্ডন থেকে পরিচালক আনোয়ার বলেন, “কান উৎসব থেকেই বলেছি, ছবিটি নিয়ে আমি সারা বিশ্বে যেতে চাই। কারণ ছবিটি পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মাণ করেছি। সেই ধারাবাহিকতায় এবার লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। এটা আমার জন্য এবং বাংলাদেশের সিনেমার জন্য আনন্দের বিষয়। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য দেশগুলোতেও ছবিটি দেখানোর পরিকল্পনা রয়েছে আমার।”

মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের আবেগের কাহিনী নিয়ে ‘মা’ সিনেমার গল্প। এখানে মায়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এই অভিনেত্রী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, রোবেনা করিম জুঁই প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share