Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মহেশ ভাটের সাথে বিতর্কিত ম্যাগাজিন শুট ও  পূজা ভাটের মন্তব্য

পূজা ভাট ও তার বাবার সাথে করা বিতর্কিত ম্যাগাজিন শুট (বাম থেকে)

নব্বইয়ের দশকে বাবার সাথে করা বিতর্কিত ম্যাগাজিন শুট সম্পর্কে প্রথমবারের মত গণমাধ্যমে মুখ খুললেন পূজা ভাট।

১৯৯০ সালের দিকে প্রকাশিত একটি ম্যাগাজিনের কভারে বাবা মহেশ ভাটকে ঠোঁটে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হন ‘দিল হে কে মানতা নেহি’ খ্যাত নায়িকা। তার এই কাণ্ড সেই সময়ের গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ঘটনাটি সম্পর্কে কথা বলেন নায়িকা। তার মতে,ঐ সময়ে ক্যমেরাতে বন্দী একটি নিষ্পাপ মুহূর্তের সম্পূর্ণ ভিন্ন অর্থ তৈরি করা হয়েছিল। তিনি আরও বলেন, মানুষ নিজের থেকে ছবিটির ভিন্ন অর্থ তৈরি করে নিয়েছিল যা নিয়ন্ত্রণ করা তার পক্ষে আদৌ সম্ভব ছিলনা। তার মতে,বাবা-মেয়ের সম্পর্কের যদি মানুষ ভিন্ন অর্থ তৈরি করে ফেলতে পারে তাহলে তারা যেকোনো কিছুই করতে পারে। এগুলো করার পর যখন সেই একই মানুষগুলো ‘ফ্যামিলি ভ্যালু’ এর কথা বলে তাহলে তার খুবই হাসি পায় বলেও মন্তব্য করেন নায়িকা।

২০২৩ সালে সালমান খানের অনুষ্ঠান ‘বিগ বস ওটিটি’ এর দ্বিতীয় মৌসুমে ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন পূজা ভাট। তাকে শেষবার ‘বম্বে বেগমস’ ও ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’-এ দেখতে পেয়েছিল দর্শক। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share