Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

টিম বর বনাম টিম কনে: পরিণীতি-রাঘবের বিয়ের উৎসবে ক্রিকেট ম্যাচ

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা | ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় দম্পতি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে তাদের রুপকথার ন্যায় বাগদান সম্পন্ন করার পর থেকে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারা। বিয়ের পিঁড়িতে বসার লগ্নেরও আর বাকি নেই বেশিদিন। এর মধ্যেই মিললো তাদের বিয়ের উৎসবে ক্রিকেট ম্যাচের আয়োজনের এক ব্যতিক্রমী খবর! 

ইতিমধ্যে রাঘব-পরিণীতির বিয়ের প্রস্তুতি নেওয়া শেষ। এমনকি শুরু হয়ে গেছে বিয়ের আচার অনুষ্ঠানও। কি কি আয়োজন থাকছে এই জমকালো উৎসবে, এনিয়ে ফাঁস হয়েছে কিছু তথ্য। 

জানা গেছে, অতিথিদের জন্য একাধিক মজার খেলার আয়োজন থাকবে এই বিয়ের অংশ হিসেবে। তার মধ্যেই অন্যতম হলো একটি ক্রিকেট ম্যাচ! যেখানে লড়বেন চোপড়া বনাম চাড্ডা। অর্থাৎ, টিম কনে বনাম টিম বরের আকর্ষণীয় এক ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন উপস্থিত অতিথিরা। রাঘব ও পরিণীতির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা শামিল হবেন ক্রিকেট দলে। দিল্লিতে আয়োজন করা হবে ম্যাচটির।

বর-কনে দুজনেই পছন্দ করেন খেলাধুলা। আর ক্রিকেট তাদের আরও বেশী পছন্দ। সেজন্যেই এই বিশেষ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে। 

আকর্ষণীয় ক্রিকেট ম্যাচের পাশাপাশি বলিউড তারকা ও রাজনীতিবিদের এই বিয়ে উপলক্ষে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘সুফি নাইট’। যা জমজমাট থাকবে বিটাউনের তারকা ও কিছু রাজনৈতিক নেতাদের নিয়ে। 

উল্লেখ্য যে, ২৩ সেপ্টেম্বর উদয়পুর যাওয়ার কথা রয়েছে রাঘব ও পরিণীতির। সেখানে ২৪ সেপ্টেম্বর তাদের চার হাত এক হবে। একই দিন রাতে সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত হবে রাজকীয় এক রিসেপশন। ভেন্যু নির্ধারণ করা হয়েছে উদয়পুরের লীলা প্যালেস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share