Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিয়ের সিদ্ধান্ত স্বাগতার; কে তার হবু জীবনসঙ্গী?

জিনাত সানু স্বাগতা | ছবি: সংগৃহীত

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জিনাত সানু স্বাগতা।

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এখন অবস্থান করছেন যুক্তরাজ্যে। হাতের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে তিনি কিছুদিনের মধ্যে ফিরবেন বাংলাদেশে। তারপর চলতি বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তিনি।

স্বয়ং স্বাগতা গণমাধ্যমকে তার বিয়ের কথা জানান। তবে কাকে বিয়ে করছেন তিনি? এই বিষয়টি নিয়ে তিনি কথা বলতে রাজি না থাকলেও বিভিন্ন সূত্র হতে জানা গেছে তার হবু জীবনসঙ্গীর নাম হাসান আজাদ। তারা গান নিয়ে একসাথে কাজ করেছেন। তাদের কয়েকটি গানও প্রকাশিত হয়েছে।

স্বাগতার ভাষ্যমতে, “আমার কাছে মনে হয়েছে, যে মানুষটির সঙ্গে এখন আমি সম্পর্কে আছি, তার সঙ্গে আগামী দিনের পথচলা সহজ হবে। আমাদের বোঝাপড়াও ভালো। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।“ পাশাপাশি সবার কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি।

প্রসঙ্গত, অভিনেত্রীর প্রথম বিবাহ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় ২০২১ সালের ১৬ ডিসেম্বর। এরপর ২০২২ সালে ব্যক্তিগত জীবন নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছিলেন কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। সেই বক্তব্যের পরের বছরই পুনরায় বিয়ের পিঁড়িতে বসার সুখবর জানালেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share