Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ তে পরীমনি

‘ডোডোর গল্প’ ছবির অভিনেতাদের সাথে পরীমনি

সরকারি অনুদানের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

১৮ সেপ্টেম্বর দিবাগত প্রথম প্রহরে খবরটি অনুরাগীদের সাথে ফেসবুকে শেয়ার করেছেন নায়িকা। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, এটা ‘ডোডোর গল্প’। পোস্টটিতে ছবিটির প্ল্যাকার্ড হাতে অভিনেত্রীর পাশে মনিরা মিঠু ও আমিরুল হক চৌধুরীর মত সিনিয়র শিল্পীদেরও দেখা যায়।

এর আগে ১৬ সেপ্টেম্বর অভিনেত্রী তার ফেসবুক হ্যান্ডেলে জানান, ১৭ সেপ্টেম্বর দিনটি তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ১৮ সেপ্টেম্বর করা নায়িকার ফেসবুক পোস্টটির কারণে বোঝা গেল দিনটি তার জন্য কেন এত গুরুত্ব বহন করে।

জানা গেছে, রেজা ঘটকের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি ২০২১-২০২২ সালে সরকারি অনুদান পায়। নির্মাণের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেলেও প্রযোজক হিসেবে সিনেমাটির সাথে  নাজমুল হক ভূঁইয়া জড়িত আছেন।

সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মের পর এই প্রথম কোন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের আলোচিত এ নায়িকা।

এর আগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত  ‘হরিবোল ‘ চলচ্চিত্র নির্মাণ  করে খবরে আসেন পরিচালক ও কথাসাহিত্যিক রেজা ঘটক। পরীমনির সাথে তার নতুন সিনেমা কী চমক নিয়ে আসে দর্শকদের জন্য তা এখন দেখার পালা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share