Thursday, November 26, 2026

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

কেরালার পর এবার কলকাতা ‐ ভারতের দুই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় একই মাসে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটি ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা উৎসবের ৩২তম আসর। নেটপ্যাক প্রতিযোগিতায় আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, তারই একটি ‘বনলতা সেন’। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিযোগিতার তালিকায় ছবিটির নাম রয়েছে; উৎসব পরিচালক ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র ‘নন্দন’-এর প্রধান নির্বাহী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করে ছবির দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন। একই উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের আরেক ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’

একই মাসে দুই উৎসবের প্রতিযোগিতায়

এর আগে ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’ ‐ সেখানে ১০টি দেশের ১৪টি চলচ্চিত্রের সঙ্গে লড়বে ছবিটি। কেরালা ও কলকাতা ‐ দুটো উৎসবই ফিয়াপফ (আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতিগুলোর ফেডারেশন) স্বীকৃত। সহপ্রযোজক আবু শাহেদ ইমনের ভাষায়, এমন দুটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া পুরো নির্মাণদলের জন্য বিশেষ আনন্দের; বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি চলচ্চিত্রের এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ অর্জন।

প্রতিযোগিতাটা সহজ হবে না। এই বিভাগেই রয়েছে থাইল্যান্ডের ‘নাইন টেম্পলস টু হেভেন’ ‐ কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে প্রিমিয়ার হওয়া ছবিটি সাংহাই ও লন্ডনেও পুরস্কার পেয়েছে। দক্ষিণ কোরিয়ার ‘দ্য কোয়ায়েট অ্যাপলজ’ নির্বাচিত হয়েছিল ভ্যাঙ্কুভার ও গোয়া উৎসবে, আর ভারতের ‘বার্ডস অন আইস’ প্রদর্শিত হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আন্তর্জাতিকভাবে পরিচিত এমন সব ছবির সঙ্গে একই প্রতিযোগিতায় থাকাটাই ‘বনলতা সেন’-এর জন্য বড় স্বীকৃতি বলে মনে করেন ইমন।

কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত ‘বনলতা সেন’। কবির জীবনের দীর্ঘ সময় কেটেছে কলকাতায় ‐ তাই সেই শহরের উৎসবে ছবিটির প্রদর্শনীকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তাঁর মতে, জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে; সেখানকার দর্শকের সামনে ছবিটি তুলে ধরার সুযোগ তাঁর কাছে বিশেষ আনন্দের।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর এটি উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা; জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে সোহেল মণ্ডল। আরও আছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ। রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক উজ্জ্বল নিজেই; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ছবিটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন, চিত্রগ্রহণে হৃদয় সরকার। ছবিতে রয়েছে দুটি গান ‐ ‘এখানে কেউ নেই’ গানে কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ বাপ্পা মজুমদারের; জীবনানন্দের কবিতা অবলম্বনে ‘দুজন’ গানের সুর উজ্জ্বলের, কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

Share

Read more

Local News