বিশ্বকাপে বাংলাদেশ চান নোবেল
ফিফা বিশ্বকাপ ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে তুমুল উন্মাদনা, তখন ফুটবল নিয়ে ভিন্ন এক বার্তা দিয়েছেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেল। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা মেসি-এমবাপ্পেকে ঘিরে আলোচনার বদলে তিনি প্রকাশ করেছেন বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা।
ফুটবলের প্রতি নোবেলের ভালোবাসা নতুন নয়। এর আগেও তিনি বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও তাঁকে দেখা গিয়েছিল লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। এবারও বিশ্বকাপের নকআউট পর্বের একটি ম্যাচ মাঠে বসেই উপভোগ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও সুইডেনের ম্যাচ দেখতে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নোবেল। খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

নোবেলের স্বপ্ন বাংলাদেশের পতাকা
ফেসবুকে দেওয়া এক পোস্টে নোবেল লেখেন, “পুরো দেশ যখন আর্জেন্টিনা–ব্রাজিল, আর মেসি, এমবাপ্পের গোলের হিসাব নিয়ে পুরো পৃথিবী ব্যস্ত; তখন হৃদয়ে উড়ছে শুধু একটাই পতাকা বাংলাদেশ; কারণ, আমার স্বপ্ন একদিন বিশ্বকাপের মঞ্চেই উড়বে।”
নোবেলের এই বক্তব্যে ফুটে উঠেছে দেশের ফুটবল নিয়ে তাঁর গভীর আবেগ ও প্রত্যাশা। বিশ্বকাপ এলেই বাংলাদেশে সমর্থকদের আবেগ ভাগ হয়ে যায় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা অন্যান্য জনপ্রিয় দলের মধ্যে। কিন্তু নোবেল সেই পরিচিত আবেগের বাইরে গিয়ে নিজের দেশের ফুটবল নিয়েই স্বপ্ন দেখছেন।
তাঁর বিশ্বাস, একদিন বাংলাদেশও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে জায়গা করে নেবে। আর সেই দিন লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়তে দেখাই তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা।
বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে যখন কোটি কোটি সমর্থক উচ্ছ্বাসে মেতে আছেন, তখন নোবেলের বার্তাটি অনেকের কাছেই ব্যতিক্রমী মনে হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট দলের সমর্থনের চেয়ে বাংলাদেশের ফুটবলের অগ্রগতিকে বেশি গুরুত্ব দিয়েছেন।
ফুটবলপ্রেমীদের অনেকেই নোবেলের এই বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেছেন, বিদেশি দলের প্রতি সমর্থন থাকলেও শেষ পর্যন্ত প্রত্যেক বাংলাদেশির স্বপ্ন হওয়া উচিত দেশের ফুটবলকে বিশ্বমঞ্চে দেখা। বিশ্বকাপের আবহে নোবেলের এই আবেগঘন বার্তা আবারও মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর মতো তিনিও একদিন লাল-সবুজের পতাকাকে বিশ্বকাপের আসরে দেখতে চান। তাঁর বিশ্বাস, স্বপ্ন বড় হলে একদিন তা বাস্তবেও রূপ নিতে পারে। আর সেই আশাতেই মেসি বা এমবাপ্পের গোলের হিসাবের চেয়ে বাংলাদেশের ভবিষ্যৎ