Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

অনুপম রায়ের কনসার্টের টিকেট জিতে নিন লিখে ও গান গেয়ে

অনুপম রায়ের কনসার্টের টিকেট
অনুপম রায়ের কনসার্টের টিকেট বিনামূল্যে

ঢাকায় অনুপম রায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম রায় বাংলাদেশে আসছেন একটি কনসার্টে অংশ নিতে। তাঁর কনসার্টকে কেন্দ্র করে ভক্তদের জন্য বিশেষ একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে সিলন চা। ‘এক কাপ সিলন চা ও অনুপম’ শিরোনামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সিলন চা। এই প্রতিযোগিতার মাধ্যমে অনুপম রায়ের কনসার্টের টিকেট বিনামূল্যে জিতে নিতে পারবেন শ্রোতারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কয়েকটি ভিন্ন পদ্ধতি রাখা হয়েছে। প্রথমত, অংশগ্রহণকারীরা অনুপম রায়ের কোনো গানকে ঘিরে নিজেদের ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি বা অভিজ্ঞতা ১৫০ শব্দের মধ্যে লিখে কমেন্ট করতে পারবেন।

অনুপম রায়ের কনসার্টের টিকেট

এ ছাড়া যারা ভিডিও কনটেন্ট তৈরি করতে আগ্রহী, তারা এক কাপ সিলন চা বানানোর একটি ভিডিও রিল তৈরি করে তা পাবলিক পোস্ট হিসেবে শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে পোস্টে #SeylonTea এবং #AnupomRoy হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রাখতে হবে অনুপম রায়ের কোনো গান। এরপর সেই পোস্টের লিংক কমেন্টে জমা দিতে হবে।

প্রতিযোগিতার আরেকটি বিভাগে অংশগ্রহণকারীরা অনুপম রায়ের যেকোনো গান গেয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে ভিডিও পোস্ট করতে পারবেন। পোস্টে #AnupamRoy এবং #SeylonTea হ্যাশট্যাগ ব্যবহার করে লিংক কমেন্টে শেয়ার করলেই অংশগ্রহণ সম্পন্ন হবে।

অনুপম রায়ের কনসার্টের টিকেট

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। গানপ্রেমী, কনটেন্ট নির্মাতা কিংবা অনুপম রায়ের ভক্ত-যে কেউ এতে অংশ নিতে পারবেন। অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিনামূল্যে কনসার্টের টিকেট। আগামী ২৩ জুন ২০২৬ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে বলে জানিয়েছে সিলন চা কর্তৃপক্ষ।

২৬ জুন কনসার্ট

চায়ের উষ্ণতা আর অনুপম রায়ের গানের আবেগকে এক সুতোয় গেঁথে আয়োজনটি ভক্তদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। একই সঙ্গে এটি শিল্পীর গানকে ঘিরে শ্রোতাদের ব্যক্তিগত স্মৃতি ও অনুভূতি ভাগাভাগিরও একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করবে বলেও বিশ্বাস আয়োজকদের।

বাংলাদেশে একাধিকবার কনসার্ট করে দর্শক মাতিয়েছেন অনুপম রায়। সর্বশেষ ২০২৪ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। এর আগে, ২০২৩ সালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টেও সুরের জাদু তুলেছিলেন এই শিল্পী।   

আগামী ২৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত কনসার্টটি। খুব শিগগিরই কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। এখনো অনুষ্ঠানস্থল নির্ধারণ হয়নি, তবে বর্ষাকালের কথা মাথায় রেখে ইনডোর ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছেন আয়োজকরা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

গুরুতর অসুস্থ মুস্তাফা মনোয়ার দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা…
মুস্তাফা মনোয়ার

এশীয় অ্যানিমেশনের লক্ষ্য এখন বিশ্ববাজার

বিশ্বজয়ের লক্ষ্য অ্যানিমেটরদের বিশ্বব্যাপী অ্যানিমেশন শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে…
এশীয় অ্যানিমেশন

সংস্কৃতির দুই প্রজন্ম, একই দিনে জন্মদিন ফেরদৌসী-ত্রপার

দ্বিগুণ আনন্দ মজুমদার পরিবারে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম ফেরদৌসী মজুমদার। মঞ্চ, টেলিভিশন ও…
ফেরদৌসী-ত্রপা
0
Share