Monday, November 23, 2026

৫২ ঘণ্টার স্ট্রিমে জিটিএ ৬ শেষ করে কাঁদলেন আইশোস্পিড

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গেমটির মূল কাহিনি শেষ করতে দীর্ঘ সময় ধরে খেলছেন বিশ্বের বিভিন্ন দেশের গেমাররা। এরই মধ্যে দ্রুততম সময়ে গেমটি শেষ করার দাবি করেছেন দুই জনপ্রিয় গেম স্ট্রিমার ব্রাইস-এক্সডি ও আইশোস্পিড। তাঁদের একজন ৩৯ ঘণ্টা ৩৮ মিনিটে গেমটি শেষ করেছেন। অন্যজন টানা ৫২ ঘণ্টা ৩০ মিনিট লাইভ স্ট্রিম করে পৌঁছেছেন শেষ দৃশ্যে।

জিটিএ ৬-এর মূল কাহিনি প্রথম শেষ করার দাবি করেছেন ব্রাইস-এক্সডি। তাঁর দাবি, গেমটির শেষ ক্রেডিট পর্দায় পৌঁছাতে সময় লেগেছে ৩৯ ঘণ্টা ৩৮ মিনিট। নিজের দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গেমের ক্রেডিট পর্দার ছবিও প্রকাশ করেছেন তিনি। তাঁর লাইভ স্ট্রিমে একপর্যায়ে ১৪ হাজার দর্শক যুক্ত হয়েছিলেন।

৫২ ঘণ্টার স্ট্রিমে জিটিএ ৬ শেষ করে কাঁদলেন আইশোস্পিড

তবে গেমটি দ্রুত শেষ করার ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান থেকেও সুবিধা পেয়েছেন ব্রাইস। নিউজিল্যান্ডে অবস্থান করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক খেলোয়াড়ের আগেই গেমটি খেলার সুযোগ পান তিনি। এতে অন্যদের তুলনায় কয়েক ঘণ্টা এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

দীর্ঘ সময় না ঘুমিয়ে খেলার কারণে শারীরিক ক্লান্তিতেও পড়েন এই স্ট্রিমার। তাঁর দাবি, গেমটি শেষ করতে টানা ৫০ ঘণ্টার বেশি জেগে ছিলেন। পরে এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, দ্রুত গেম শেষ করার চাপে কাহিনির অনেক কিছুই ঠিকমতো বুঝতে পারেননি। তাই গল্পটি ভালোভাবে উপভোগ করতে আবারও খেলার পরিকল্পনা রয়েছে তাঁর।

অন্যদিকে জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড জিটিএ ৬ শেষ করতে সময় নিয়েছেন ৫২ ঘণ্টা ৩০ মিনিট। যুক্তরাষ্ট্রে গেমটি উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ আগে লাইভ স্ট্রিম শুরু করেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে গেমটি চালু হওয়ার পরই খেলা শুরু করেন। এরপর একের পর এক মিশন শেষ করে এগিয়ে যেতে থাকেন। প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই কাহিনির ৮০ শতাংশের বেশি সম্পন্ন করেন তিনি।

৫২ ঘণ্টার স্ট্রিমে জিটিএ ৬ শেষ করে কাঁদলেন আইশোস্পিড

টানা দীর্ঘ সময় খেলার পর শেষ দিকে ক্লান্ত হয়ে পড়েন স্পিড। পুরো স্ট্রিমে একবারও ঘুমাননি বলে জানান তিনি। তবে গেমটির সমাপ্তি দেখার পর তাঁর প্রতিক্রিয়া দর্শকদের নজর কাড়ে। শেষ দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই ইউটিউবার। লাইভেই কেঁদে ফেলেন তিনি। তাঁর মতে, গেমটির সমাপ্তি ছিল হতাশাজনক। পরে তাঁর কান্না ও প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে গেমটির শেষ অংশ সরাসরি সম্প্রচার করায় সমালোচনাও হচ্ছে স্পিডকে নিয়ে। তাঁর লাইভ স্ট্রিমের বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়ায় অনেক খেলোয়াড় আগেভাগেই গেমের গুরুত্বপূর্ণ ঘটনা ও সমাপ্তি জেনে যেতে পারেন। এতে যারা নিজের মতো করে গেমটির কাহিনি উপভোগ করতে চান, তাঁদের অভিজ্ঞতা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Share

Read more

Local News