Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১২, ২০২৬

বিশ্বকাপ মাতাবেন শাকিরা – আসছেন দাই দাই গানে

বিশ্বকাপ মাতাবেন শাকিরা, আসছেন দাই দাই গানে
পপ তারকা শাকিরা, ছবি: সংগৃহীত

ওয়াকা ওয়াকার পর আবার শাকিরার ঝড়

বিশ্বকাপ মাতাবেন শাকিরা , আসছে নতুন গান ‘দাই দাই’। বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ আবারও দর্শকদের মাতাতে আসছেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা। নতুন গান ‘দাই দাই’ দিয়ে তিনি ফুটবল বিশ্বকাপের আসরে সঙ্গীতের জাদু ছড়াবেন। এর আগে, ২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে পুরো বিশ্বকে মাতিয়েছিলেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা। সেই গানটি শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পপ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজও গানটির জনপ্রিয়তা কমেনি।

প্রায় ১৬ বছর পরও সেই উন্মাদনা ধরে রেখেছেন ৪৯ বছর বয়সী এই লাতিন পপ তারকা। নতুন গান নিয়েও ভক্তদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বকাপ মাতাবেন শাকিরা, আসছেন দাই দাই গানে
বিশ্বকাপ মাতাবেন শাকিরা ,  ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বল হাতে নাচে-গানে ফিরলেন শাকিরা

ইনস্টাগ্রামে গানের টিজার প্রকাশ করেছেন শাকিরা। যেখানে দেখা যাচ্ছে বিশ্বকাপের বল ‘ত্রিওন্দা’ সামনে রেখে ডান্সারদের সঙ্গে মিলে গাইছেন ও নাচছেন এই কলাম্বিয়ান পপ সুপারস্টার। গানের কোরিওগ্রাফিতে আরও তিনটি বিশ্বকাপের ফুটবল ব্যবহার করা হয়েছে।

‘দাই দাই’ হবে ২০২৬ বিশ্বকাপের থিম সং

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভ্যালে জানিয়েছে, গানটিতে শাকিরার সঙ্গে কাজ করেছেন নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বার্না বয়। ১৪ মে মুক্তি পাবে দাই দাই গানটি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের একটি টিজার ভিডিও প্রকাশ করেন শাকিরা। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে, এই হলো ‘দাই দাই’, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান।’

বিশ্বকাপ মাতাবেন শাকিরা, আসছেন দাই দাই গানে
পপ তারকা শাকিরা  , ছবি: সংগৃহীত

 আতশবাজি আর নাচে জমকালো ‘দাই দাই’ টিজার

টিজারে দেখা যায়, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিরা। তাকে ঘিরে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীরা পারফর্ম করছেন। আতশবাজির ঝলকানি আর ‘উই আর রেডি’ বার্তার মধ্য দিয়ে শেষ হয় ভিডিওটি।

 ১৪ মে আসছে শাকিরার বহুল প্রতীক্ষিত গান

গানের সংক্ষিপ্ত অংশে শাকিরাকে গাইতে শোনা যায়, ‘হেয়ার ইন দিস প্লেস, ইউ বিলং’, আর সঙ্গে ভেসে আসে পুরুষ কণ্ঠের সুর। আরেক অংশে শোনা যায়, ‘হোয়াট ব্রোক ইউ ওয়ান্স, মেইড ইউ স্ট্রং’। পুরো গানটি আগামী ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ মাতাবেন শাকিরা, আসছেন দাই দাই গানে
পপ তারকা শাকিরা  ছবি: সংগৃহীত

শাকিরার নতুন গানে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার চিরচেনা উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে। কেউ লিখেছেন, ‘বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে এই বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।’

 ১১ জুন শুরু ২০২৬ বিশ্বকাপের মহারণ

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

তবে শাকিরার ‘দাই দাই’কে নিয়ে কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছে। কারণ, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে কোকা-কোলাও আলাদা একটি অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে। সেটি মূলত ভ্যান হ্যালেনের বিখ্যাত গান ‘জাম্প’-এর নতুন সংস্করণ, যেখানে অংশ নিয়েছেন জে বালভিন, ট্র্যাভিস বার্কার, অ্যাম্বার মার্ক ও স্টিভ ভাই।

ওই গানে স্প্যানিশ ভাষায় নতুন অংশ যোগ করেছেন জে বালভিন। তিনি জানিয়েছেন, ফুটবলের প্রতি লাতিন জনগোষ্ঠীর আবেগ ও ভালোবাসা ফুটিয়ে তুলতেই গানের নতুন রূপ দেওয়া হয়েছে।

তবে ফুটবল আর বিশ্বকাপের আবেগের সঙ্গে শাকিরার নাম যে আলাদাভাবে জড়িয়ে আছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’ দিয়েও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এই কলম্বিয়ান সুপারস্টার।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্ণিমার অস্তিত্বের লড়াই – ফিরছেন প্রামাণ্যচিত্রে

অস্তিত্বের লড়াইয়ে পূর্ণিমার সচেতনতার বার্তা পূর্ণিমার অস্তিত্বের লড়াই প্রমাণ্যচিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও…
পূর্ণিমার অস্তিত্বের লড়াই- ফিরছেন প্রামাণ্যচিত্রে

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানের

জনস্বার্থে হাইকোর্টে রিট ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে জনস্বার্থে হাইকোর্টে জয়া…
জয়া আহসানের
0
Share