Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

মা পদক পাচ্ছেন ববিতা – রুনা লায়লা পেলেন মিনার-ই-দিল্লি

ববিতা রুনা লায়লা
ববিতা রুনা লায়লা

ববিতা ও রুনা লায়লা

দেশের সর্বজন নন্দিত অভিনেত্রী ববিতা পুরো বছরজুড়ে পাচ্ছেন একের পর এক সম্মাননা ও স্বীকৃতি। সম্প্রতি তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’ পেয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা ‘হুস’ হু’ পুরস্কার। আবার আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে পেতে যাচ্ছেন ‘আনন্দ মেলা’র আজীবন সম্মাননা। এদিকে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা গ্রহণ করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।

আগামী ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় মা পদক পেতে যাচ্ছেন কিংবদন্তী অভিনেত্রী ববিতা। রাজধানীর একটি হোটেলে তাঁর হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।

এ নিয়ে গণমাধ্যমকে ববিতা বলেন,

চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকে ভূষিত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিন্ন এবং আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার কারণে আমাকে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত মা পদক পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। ধন্যবাদ আলী-রূপা ফাউন্ডেশনকে।

মা পদক পাচ্ছেন ববিতা

সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এটি আয়োজন করেছে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’। চলতি বছরে সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জনকে, সাংবাদিকতায় দুইজনকে এবং ব্যাংক, আইন বিচার, বিমানবাহিনী, ডাক্তারি পেশায় ১২ জন সফল ও গর্বিত সন্তানের মা’কে ‘মা পদক ২০২৬’ দেওয়া হবে।’

মিনার-ই-দিল্লি পেলেন রুনা লায়লা

এদিকে, গত ৪ মে সোমবার সন্ধ্যায় দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে মিনার-ই-দিল্লি সম্মাননা গ্রহণ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেন রুনা লায়লা।

মিনার-ই-দিল্লি পেলেন রুনা লায়লা
মিনার-ই-দিল্লি পেলেন রুনা লায়লা

তবে এর মধ্যে রটেছে আরেক গুঞ্জন। মিনার-ই-দিল্লি সম্মাননা গ্রহণ করার পর সোশ্যাল মিডিয়ায় রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশ থেকে তাঁর কাছে ফোন আসতে থাকে। এতে বেশ বিব্রত হন শিল্পী।

এ নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান-সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’

সুস্থ আছেন রুনা লায়লা

বিষয়টি পরিষ্কার করতে নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে রুনা লায়লা লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাতে চাই, আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে জানাতে চাই-আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং ভালো আছি।’

পোস্টে তিনি ভক্তদের অনুরোধ জানান, কোনো তথ্য যাচাই না করে যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভালো কমিউনিস্ট পার্টি পেলে তাতে যোগ দেবেন কবীর সুমন

কবীর সুমন ২০১১ সাল থেকে ২০২৬ এর নির্বাচনের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতায় ছিলো তৃণমূল কংগ্রেস।…
কবীর সুমন

২৫ বছর পর মুক্তি পেল ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট’

ইরফান খান ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি তারকা ইরফান খান ও বিদ্যা বালান। অথচ তাদের দুজনকে একসঙ্গে পর্দায়…
ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট'
0
Share