Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

টিজারেই ঝড় তুলল ‘দৃশ্যম ৩’

'দৃশ্যম ৩'
‘দৃশ্যম ৩’

‘দৃশ্যম ৩’

২০১৩ সালে প্রথম মুক্তি পায় জিতু জোসেফের পরিচালিত ‘মালয়ালম ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম।সেসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি। পরে ২০১৫ সালে আসে এর সিক্যুয়েল। সেটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এবার আসছে সিনেমাটির তৃতীয় কিস্তি। এই উপলক্ষে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর টিজারেই ঝড় তুলল ‘দৃশ্যম ৩’ ।

'দৃশ্যম ৩'

এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ যিনি রাজাক্কাড় গ্রামে একটি ক্যাবল টেলিভিশন পরিষেবার সাথে যুক্ত একজন ব্যবসায়ী। ক্যাবল ব্যবসায়ী হলেও তিনি অনেক বুদ্ধিমান। পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সাথে কেউ পেরে উঠে না। এমন গল্পে নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’ আসছে সামনেই। বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রায় দুই মিনিটের টিজার মুক্তির পায় সিনেমাটির। এরপর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা।

এই ফ্র্যাঞ্চাইজির এবারের কিস্তিতেও ছবির কেন্দ্রে আছেন মোহনলাল তাঁর আলোচিত চরিত্র জর্জকুট্টিকে নিয়ে। তার পরিবারের গল্পই আবার ফিরে আসছে এতে। যে গল্পের শুরু হয়েছিল ‘দৃশ্যম’ দিয়ে।

‘দ্য পাস্ট নেভার স্টেজ সাইলেন্ট’

জিতু জোসেফ আগের মতো এবারের তৃতীয় কিস্তিরও পরিচালনা ও চিত্রনাট্য করেছেন। তৃতীয় কিস্তিতে তিনি তুলে ধরতে যাচ্ছেন অতীতের দীর্ঘ ছায়া, যে অতীত কখনোই পুরোপুরি চুপ করে থাকে না। সিনেমাটির ট্যাগলাইন তাই -‘দ্য পাস্ট নেভার স্টেজ সাইলেন্ট’। এটি ইঙ্গিত দিচ্ছে যে, চাপা পড়ে থাকা গোপন সত্য আবার সামনে আসতে চলেছে এবং এর পরিণতি এড়ানো যাবে না।

টিজারজুড়ে রয়েছে টান টান সাসপেন্স। আভাস মিলছে যে, আগের ছবিগুলোর মতোই মানসিক টানাপোড়েন আর নৈতিক দ্বন্দ্ব গল্পের চালিকা শক্তি হয়ে উঠবে।  

মোহনলালের সঙ্গে ফিরছেন মীনা, অনসিবা আহাসান ও এস্থার আলী। অতীতের ঘটনায় যাদের জীবন বদলে গেছে, সেই চরিত্রগুলোই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সংকটে।

আগের কিস্তিতে রয়ে যাওয়া নানা প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি, ‘দৃশ্যম ৩’ আরও জটিল ও তীব্র গল্পের দিকে এগোচ্ছে। দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় রাখার প্রতিশ্রুতিও যেন স্পষ্ট।

অতীতের ছায়া

ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় সিনেমায় আলাদা এক জায়গা তৈরি করেছে- একসুতোয় গেঁথেছে পারিবারিক আবেগ আর অপরাধের তদন্ত। এক সাধারণ পরিবারের গল্প কীভাবে হাই-স্টেক থ্রিলারে রূপ নেয়, সেটাই এই ফ্র্যাঞ্চাইজির বিশেষত্ব। 

 সদ্য মুক্তিপ্রাপ্ত টিজার দেখে বোঝা যাচ্ছে, অতীতের ছায়া আবার তাড়া করছে জর্জের পরিবারকে। এবারও পরিবারকে বাঁচাতে নিশ্চয়ই জর্জ নতুন বুদ্ধি করবেন। কিন্তু শেষ রক্ষা হবে কিনা সেটা জানা যাবে ছবিটি দেখার পরেই।

'দৃশ্যম ৩'
হিন্দি ‘দৃশ্যম ৩’-তে আছেন অজয় দেবগন

আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। এরই মধ্যে হিন্দি সিক্যুয়েলের কাজও শুরু হয়ে গেছে। এতে আছেন অজয় দেবগন অভিনীত। তবে হিন্দি ‘দৃশ্যম ৩’ কবে মুক্তি পাবে সেটি এখনো জানা যায়নি।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share