Thursday, November 19, 2026

বলিউড সাজে কেট-উইলিয়াম, আলোচনায় রাজকীয় জুটি

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

ভারতীয় পোশাকে মুম্বাইয়ের মঞ্চে হাজির হয়ে নজর কেড়েছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। রাজকীয় আভিজাত্যের সঙ্গে ভারতীয় ফ্যাশনের মেলবন্ধনে তাদের সাজসজ্জা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। বিশেষ করে কেটের লাল আনারকলি ও উইলিয়ামের কালো বন্ধগলা পোশাক নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।

১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের সফরে ভারতে রয়েছেন ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতি। ১৭ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ২০২৬ সালের আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তারা। পরিবেশ রক্ষায় উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দিতে প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত এই পুরস্কারের এবারের আসর বসেছে ভারতে।

অনুষ্ঠানে যাওয়ার পথেও ছিল ব্যতিক্রমী আয়োজন। সাধারণ গাড়ির বদলে বৈদ্যুতিক অটোরিকশায় চড়ে অনুষ্ঠানে পৌঁছান উইলিয়াম ও কেট। অটোরিকশাটি তৈরি করেছে ভারতের প্রতিষ্ঠান মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। পরে প্রতিযোগিতার ১৫ জন চূড়ান্ত প্রতিযোগীর সঙ্গে সময় কাটান তারা।

সন্ধ্যার অনুষ্ঠানে কেটের পোশাকের মূল আকর্ষণ ছিল দিল্লির ডিজাইনার মহিমা মহাজানের তৈরি লাল রঙের ‘নীলাম’ আনারকলি। হাতে বোনা সিল্ক জর্জেটের এই পোশাকে ছিল বেনারসি সোনালি নকশা, সূক্ষ্ম হাতের কাজ ও কাচের পুঁতির কারুকাজ। পোশাকটির রং তৈরিতে ব্যবহার করা হয়েছে উদ্ভিজ্জ রং।

বলিউড সাজে কেট-উইলিয়াম, আলোচনায় রাজকীয় জুটি
ছবি: সংগৃহীত

সাজের সঙ্গে কেট বেছে নেন হীরা ও পান্না বসানো নেকলেস এবং দুল। গয়নাগুলো ছিল প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহের ‘এমেরাল্ড ট্যাসেল স্যুট’-এর অংশ। এর আগে এই সেটের দুল ও ব্রেসলেট পরলেও মুম্বাইয়ের অনুষ্ঠানে প্রথমবার নেকলেসটি পরেন কেট। হাতে ছিল বার্গান্ডি রঙের প্রাডা ভেলভেট ক্লাচ।

স্ত্রীর সঙ্গে পোশাকে ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরেছেন প্রিন্স উইলিয়ামও। অনুষ্ঠানে তিনি পরেছিলেন মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা কালো বন্ধগলা। মখমলের তৈরি এই পোশাকে ছিল হাতে করা সূক্ষ্ম কারুকাজ। কালো প্যান্ট ও মানানসই জুতায় তার সাজে ফুটে ওঠে সাবেকি ভারতীয় পোশাকের আভিজাত্য। আর্থশট প্রাইজের এবারের আসরে চলচ্চিত্র ও সংগীতজগতের বহু তারকাও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, সোনম কাপুর, রামি মালেক ও শচীন টেন্ডুলকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলিউড নির্মাতা করণ জোহর।

এবারের আসরে পাঁচটি পরিবেশবান্ধব উদ্যোগকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রত্যেক বিজয়ী পেয়েছে ১০ লাখ পাউন্ড করে পুরস্কার। উল্লেখ্য, ২০২৪ সালে ক্যানসার শনাক্ত হওয়ার পর স্বামী উইলিয়ামের সঙ্গে এটিই কেটের প্রথম যৌথ বিদেশ সফর। ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো ভারত সফরে এসেছেন এই রাজদম্পতি। এবারের সফরে পরিবেশ সংরক্ষণ, তরুণদের উদ্ভাবন এবং ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা।

Share

Read more

Local News