Thursday, November 19, 2026

জন্মদিনে ফিরে এলেন জুবিন – আসামজুড়ে স্মরণ আর গান

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আজ প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন। মৃত্যুর পর এটি তাঁর দ্বিতীয় জন্মদিন, আর এই দিনে প্রিয় শিল্পীকে স্মরণ করতে আসামজুড়ে নানা আয়োজন করা হয়েছে। গুয়াহাটির কাহিলিপাড়ায় তাঁর বাড়ি ও সোনাপুরের স্মৃতিস্থলে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা।

জন্মদিনে স্বামীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী গরিমা শইকীয়া গর্গ। আদরের ‘গোল্ডি’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর শান্তি ও মঙ্গল কামনা করেছেন তিনি। জীবদ্দশায় জুবিন বলেছিলেন, তিনি মারা গেলে আসাম সাত দিন থমকে যাবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁর আকস্মিক মৃত্যুর পর সেই কথাই যেন সত্যি হয়ে উঠেছিল, শেষবিদায় জানাতে রাস্তায় নেমেছিল লাখো মানুষ।

জন্মদিনে ফিরে এলেন জুবিন - আসামজুড়ে স্মরণ আর গান

১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম জুবিনের। বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন সরকারি কর্মকর্তা ও সাহিত্যিক, মা ইলি বরঠাকুর ছিলেন সংগীতশিল্পী। সংগীতের পরিবেশেই বেড়ে ওঠেন তিনি। ১৯৯২ সালে প্রকাশিত প্রথম অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ দিয়েই শুরু, এরপর ‘মায়া’, ‘আশা’সহ একাধিক অ্যালবাম তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে।

জুবিন গর্গের সংগীতজীবনের ঝলক

সংগীতজীবনের বড় বাঁক আসে ২০০৬ সালে, অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ ছবিতে গাওয়া ‘ইয়া আলী’ গানটি তাঁকে সর্বভারতীয় পরিচিতি দেয়। পরে ‘কৃষ ৩’ ছবির ‘দিল তু হি বাতা’ গানেও কণ্ঠ দেন তিনি। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার পরও আসাম ছেড়ে যাননি জুবিন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রাজা কখনো নিজের রাজ্য ছেড়ে যায় না।’

বাংলা গানের সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পর্ক। ২০০৪ সালে ‘শুধু তুমি’ ছবিতে গান গাওয়ার পর ২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘পিয়া রে’ গানটি দুই বাংলার শ্রোতাদের হৃদয় জয় করে। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান জুবিন, বয়স হয়েছিল ৫২ বছর। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান গাইতে গিয়ে ইয়ট ভ্রমণের সময় সমুদ্রে ডুবে মৃত্যু হয় তাঁর। সিঙ্গাপুরের করোনার আদালত চলতি বছরের ২৫ মার্চ তাঁর মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে সিদ্ধান্ত দিয়েছে।

তবে আসামে ভিন্ন পথে এগোচ্ছে তদন্ত। রাজ্যের বিশেষ তদন্তকারী দলের অভিযোগপত্রের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। মামলাটি এখন বিচারাধীন, সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট আবেদনগুলোর পরবর্তী শুনানি ৩০ নভেম্বর।

জন্মদিনে ফিরে এলেন জুবিন - আসামজুড়ে স্মরণ আর গান

এদিকে জন্মদিন উপলক্ষে ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি মাঠে বড় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ১০ হাজার মানুষের একসঙ্গে ‘মায়াবিনী’ গাওয়ার কথা রয়েছে। গত বছর মৃত্যুর পর প্রথম জন্মদিনে কোকরাঝাড়ে প্রায় ২৫ হাজার মানুষ একসঙ্গে গেয়েছিলেন এই গান। প্রিয় শিল্পীর প্রতি আসামের মানুষের এই ভালোবাসাই যেন প্রমাণ করে, জুবিন তাঁর প্রিয় ভূমিতেই ফিরে এসেছেন।

Share

Read more

Local News