Thursday, November 19, 2026

সালমান খানের মাতৃভূমি মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

দীর্ঘ অপেক্ষা, নাম পরিবর্তন ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আসছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। বুধবার (১৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র পাওয়ার পর মুক্তির পথে আর কোনো বাধা নেই ছবিটির।

শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। তবে নির্মাণের বিভিন্ন পর্যায়ে সিনেমাটির বিষয়বস্তু, চীনকে ঘিরে উপস্থাপন এবং নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।

সালমান খানের মাতৃভূমি মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

নাম পরিবর্তনের পরও সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কয়েক দফা মুক্তির তারিখ পিছিয়েছে। শুরুতে এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে আগস্ট, নভেম্বরসহ বিভিন্ন সময়ের কথা সামনে আসে। শেষ পর্যন্ত ৬ নভেম্বর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতারা।

সিবিএফসির ছাড়পত্র অনুযায়ী, ‘মাতৃভূমি’কে ‘ইউ/এ ১৬+’ ক্যাটাগরিতে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড। সালমান খান জানিয়েছেন, ছবিটি কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে।

সালমান খানের মাতৃভূমি মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

সিনেমাটির বিষয়বস্তু নিয়ে বিতর্কের প্রসঙ্গে সালমানের বক্তব্য, এটি কোনো দেশবিরোধী সিনেমা নয়। বরং যুদ্ধের পাশাপাশি একজন সেনাসদস্যের ব্যক্তিগত জীবন, পরিবার, আত্মত্যাগ ও মানবিক অনুভূতিও তুলে ধরা হয়েছে ছবিতে। সীমান্তের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সৈনিকের পারিবারিক জীবনের গল্পও থাকবে এতে।

সালমান খানের মাতৃভূমি মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

সালমান খানের পাশাপাশি ‘মাতৃভূমি’তে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হীরা সোহাল, দয়াশঙ্কর পাণ্ডে, জেসন থাম, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ, সমর গিল, তেনজিন বোদ, তানিয়া দেশাই, জেইন শ ও অভিশ্রী সেনসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। প্রযোজনায় রয়েছে সালমান খান ফিল্মস। ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি পরিবেশনা করবে জিও স্টুডিওস।

Share

Read more

Local News