Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্টের এআই ছবি

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স

হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট স্কাইড্যান্স কারণ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এই সরে যাওয়াতে ১১১ বিলিয়ন ডলার মূল্যের প্রস্তাব নিয়ে ডব্লিউ বি কেনার দৌড়ে এগিয়ে গেল প্যারামাউন্ট স্কাইড্যান্স। এর মাধ্যমে অবশেষে কয়েক মাস ধরে চলা এই করপোরেট লড়াই এর অবসান হতে যাচ্ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট কিন্তু কিভাবে ?

গত বছর ওয়ার্নার ব্রাদার্স বিক্রির ঘোষণা আসলে এটি কিনতে আগ্রহ দেখায় নেটফ্লিক্স। এরপর এ লড়াইয়ে যুক্ত হয় প্যারামাউন্ট। গত সপ্তাহের বৃহস্পতিবারে ওয়ার্নার ব্রাদার্স জানায়, নেটফ্লিক্সের তুলনায় প্যারামাউন্টের সর্বশেষ প্রস্তাব অর্থনৈতিক বিবেচনায় বেশ ভালো। এরপর প্যারামাউন্টের প্রস্তাবের বিপরীতে ওয়ার্নার ব্রাদার্স কর্তৃপক্ষ নেটফ্লিক্সকে চার কার্যদিবস সময় দেয়। এই চার কার্যদিবসের মধ্যে প্যারামাউন্টের প্রস্তাবের সমান বা তার চেয়ে বেশি দাম যদি প্রস্তাব করতে পারে তবে আবার বিবেচনা করা হবে। এই প্রস্তাবের পর নেটফ্লিক্স জানিয়ে দেয় যে, তারা আর দাম বাড়াবে না।  

নেটফ্লিক্সের বক্তব্য

এ নিয়ে নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারান্দোস ও গ্রেগ পিটার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ওয়ার্নার ব্রাদার্সের আইকনিক ব্র্যান্ডগুলোর যোগ্য অভিভাবক হতে পারতাম। আমাদের এ চুক্তি বিনোদন শিল্পকে আরও শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রে আরও বেশি প্রোডাকশন কর্মসংস্থান তৈরি ও রক্ষা করতে পারত। তবে আমাদের কাছে এ লেনদেনটি ‘‘সঠিক দামে পেলে ভালো’’ এমন এক বিষয়, “যেকোনো মূল্যে পেতেই হবে” এমন কোনো অপরিহার্য বিষয় নয়।’

ওয়ার্নার ব্রাদার্সকে কিনতে নতুন প্রস্তাব প্যারামাউন্টের

এর আগে গেল ডিসেম্বরে প্রায় ৮২ বিলিয়ন ডলার (ঋণসহ) মূল্যের একটি প্রস্তাবে ওয়ার্নার ব্রাদার্সের কিছু সম্পদ কিনতে রাজী হয়েছিল নেটফ্লিক্স। পরে প্যারামাউন্ট আসে, তাঁরা পাল্টা প্রস্তাব দেয়। শুরুতে প্যারামাউন্ট প্রত্যাখ্যাত হয়েছে তবে এবার আবার তাঁদের দিকেই চলে গেছে সিদ্ধান্ত। প্যারামাউন্ট চলতি সপ্তাহে নিয়ে ডব্লিউ বি-এর শেয়ারপ্রতি ১ ডলার বাড়িয়ে নতুন প্রস্তাব দেয় যার কারণেই পেছনে পড়ে যায় নেটফ্লিক্স।

সামনে যদি চুক্তিটি সম্পন্ন হয় তাহলে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও, জনপ্রিয় চলচ্চিত্র লাইব্রেরি ও বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কের নিয়ন্ত্রণ ও মালিকানা পাবে। এতে হলিউডের মিডিয়া বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে এই চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনটা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া এটি কার্যকর হবে না। প্যারামাউন্টকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ইউরোপীয় নিয়ন্ত্রকদের অনুমোদনও নিতে হবে।

তবে সবকিছু মিলিয়ে ডব্লিউ বি এর মালিকানা পরিবর্তনের পথে এবং হলিউডেও আসতে যাচ্ছে এক বড়সড় পরিবর্তন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share