Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

পাতায়া থেকে মিম
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার দুপুরে তাঁর সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়েছেন বেশ কিছু ছবি। এছাড়া থাইল্যান্ডের পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’ লিখে ছবিগুলর ক্যাপশন দিয়েছেন। চলুন ছবিগুলো দেখে নেয়া যাক।

তাঁর দেয়া ছবিগুলোতে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৯ লাখ রিঅ্যাক্ট পড়েছে। প্রায় ২০০ কমেন্ট ও ২১ জন শেয়ার করেছেন।

পাতায়া থেকে মিম

আসন্ন ঈদে বড় পর্দায় দেখা যেতে পারে মিমকে। সাথে আছেন আরেফিন শুভ। সিনেমা মালিক।

পাতায়া থেকে মিম

জে. নোমান নামের এক ভক্ত ছবিগুলোর কমেন্টে লিখেছেন, ‘ Kuala Lumpur ashen apu. I invite both of you for dinner.

মিম ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম-স্থান লাভ করেন। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। এই সিনেমায় অভিনয় করে তিনি পরিচিত হয়ে উঠেন।

পাতায়া থেকে মিম

পড়ন্ত বিকেলে সূর্য, স্বামী, সমুদ্র আর খাবারের সাথের এক অপূর্ব জীবনের মেলবন্ধন ঘটিয়েছেন বিদ্যা। তাই হয়তো পাতায়া থেকে মিম লিখেছেন ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’।

পাতায়া থেকে মিম

‘কি জাদু করেছ বল না, ঘরে আর থাকা যে হল না’- গানটির নায়িকা ছিলেন মিম। দর্শক হৃদয়ে গানটি আজও রঙ্গিন ও আবেগ জাগানিয়া গান হয়ে আছে। সিনেমাটির নাম ‘আমার প্রাণের প্রিয়া’। তাঁর বিপরীতে ছিলেন শাকিব খান।

পাতায়া থেকে মিম

‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে বিদ্যা সিনহা মিম ২০১৪ সালের ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। যদিও সেই পুরস্কার যৌথভাবে মৌসুমীও পেয়েছেন।

পাতায়া থেকে মিম

এবারের ঈদে ছবি মুক্তি পেলে এটি হবে তিন বছরের বেশি সময় পর মিমের পর্দায় প্রত্যাবর্তন। এর আগে সর্বশেষ ২০২২ সালে অভিনেতা শরীফুল রাজের সাথে তাঁর ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পায়।

নায়িকা যখন লেখিকা

২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা সাহা মীমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। উপন্যাসটি সম্পর্কে বিদ্যা সিনহা সাহা মীম বলেছিলেন, “একটি মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনের কয়েকটি অধ্যায়, টানাপোড়েন আর সংগ্রামের কথা রয়েছে তাতে।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share