Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।  বৃহস্পতিবার বিকেলে তার গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। অভিনেত্রীর অভিযোগ, বেপরোয়া গতিতে আসা গাড়িটি তার গাড়িকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ধাক্কার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
ছবি: সংগৃহীত

বিকেল ৪টা ৫৭ মিনিটে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান মনিরা মিঠু।  তিনি লেখেন, তার ছেলেকে আহত করা হয়েছে।  পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে।

অভিনেত্রী অভিযুক্ত গাড়ির নম্বরও প্রকাশ করেন।  নম্বরটি হলো ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। পরে আরেকটি পোস্টে এক ব্যক্তির ছবি প্রকাশ করে তাকে গাড়ির মালিক বলে দাবি করেন। তার ভাষ্য, ওই ব্যক্তি মারধরের সময় উপস্থিত ছিলেন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার ছেলে চোখে গুরুতর আঘাত পেয়েছে।

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
অভিনেত্রী মনিরা মিঠু, ছবি: সংগৃহীত

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সহকর্মী ও ভক্তরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

শাকিব খান নতুন সরকারের কাছে আবেদন জানালেন…

শাকিব খান গত ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রায় ১৮ মাস পর সরকার পেল…
শাকিব খান নতুন সরকারের

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান
0
Share