Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

মাত্র ৫ মিনিটেই ভোট দিলেন চমক

মাত্র ৫ মিনিটেই ভোট দিলেন চমক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ছবি: সংগৃহীত

নির্বাচনে নিয়ে অভিনেত্রী চমকের উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকালেই ভোটকেন্দ্রে যান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ভোট দেওয়ার পর তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।  মাত্র ৫ মিনিটেই ভোট দিলেন চমক ।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, চমক গাড়িতে বসে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তিনি ভোটকেন্দ্রের সামনে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পোজ দেন।

মাত্র ৫ মিনিটেই ভোট দিলেন চমক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ছবি: সংগৃহীত

পোস্টে তিনি লেখেন, “ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। সবাই পরিবার নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে।” অনেকে জানতে চেয়েছেন তিনি কোথায় ভোট দিয়েছেন, তবে তা প্রকাশ করেননি চমক।

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দিলাম। আমার আঙ্গুলের কালিটা আমার পছন্দের চেয়েও বেশি। এবং দায়িত্ব।  গণতন্ত্র তখনই কাজ করে যখন আমরা দেখাই।  যখন আমরা চিন্তা করি।  যখন আমরা বিচক্ষণতার সাথে নির্বাচন করি। আপনি যাকে সমর্থন করেন না কেন, আপনার ভবিষ্যৎ দেখতে চান তার জন্য ভোট দিন।আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি তখন আমাদের দেশ এগিয়ে যায়। শুভ ভোটদান সবাইকে। চলুন সঠিক নির্বাচন করা যাক। চলুন দায়িত্ব নিয়ে বাছাই করা যাক।’

মাত্র ৫ মিনিটেই ভোট দিলেন চমক
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো বিনোদন জগতেও বয়ে যায় উৎসবের হাওয়া। শোবিজ অঙ্গনের অনেক তারকাকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিতি দেখা গেছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share