Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল
থ্রি ডোরস ডাউন-এর ভোকাল

থ্রি ডোরস ডাউন

আমেরিকান রক ব্যান্ড থ্রি ডোরস ডাউন এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন । ব্র্যাড আর্নল্ড ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শনিবার ৭ ফেব্রুয়ারি চিরবিদায় নেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৭ বছর। আর্নল্ডের একজন প্রতিনিধি জানান, তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যারাইটি অবলম্বনে।

থ্রি ডোরস ডাউন ব্যান্ডের মূল ড্রামার ও ভোকালিস্ট ছিলেন ব্র্যাড আর্নল্ড। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের এসকাটাওপা শহরে তিনি এই ব্যান্ডটি গঠন করেন। ২০০০ সালে প্রকাশিত ব্যান্ডের সুপারহিট গান ‘ক্রিপ্টোনাইট’ এর লেখক ও প্রযোজক ছিলেন আর্নল্ড। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি মাত্র ১৫ বছর বয়সে এই গানটির কথা লিখেছিলেন।

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল
ব্র্যাড আর্নল্ড

২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্র্যাড আর্নল্ড জানান, তাঁর শরীরে চতুর্থ ধাপের (স্টেজ–৪) কিডনি ক্যানসার শনাক্ত হয়েছে।

ওই ভিডিও বার্তায় তিনি বলেন, “হাই সবাই, আমি থ্রি ডোরস ডাউনের ব্র্যাড। আশা করি আজ আপনাদের দিনটা ভালো কাটছে। আজ আপনাদের জন্য একটু খারাপ খবর আছে। কয়েক সপ্তাহ আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে জানা যায়, আমার শরীরে ‘ক্লিয়ার সেল রেনাল সেল কারসিনোমা’ ধরা পড়েছে, যা ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এটি স্টেজ–৪, আর সেটা মোটেও ভালো খবর নয়।”

তিনি আরও বলেন, “তবে জানেন কী? আমরা একজন মহান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সবকিছু জয় করতে পারেন। তাই আমার কোনো ভয় নেই। সত্যি বলতে আমি একদমই ভীত নই। কিন্তু এর ফলে আমাদের এ গ্রীষ্মের ট্যুর বাতিল করতে হচ্ছে। এ জন্য আমরা দুঃখিত। সুযোগ পেলেই আপনারা যেন আমাকে প্রার্থনায় স্মরণ করেন এটাই চাই। আর মনে হয়, এখন আমার ‘ইটস নট মাই টাইম’ গানটা একটু শোনার সময় হয়েছে, তাই না?”

থ্রি ডোরস ডাউন এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা যাওয়াতে রকব্যান্ডের শিল্পীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং, ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share