গ্র্যামি অ্যাওয়ার্ডস
বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় এই আসরে এসেছেন অসংখ্য তারকা। সবকিছু ছাপিয়ে তারা হয়ে উঠেছেন একেকজন ফ্যাশন আইকন। গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকাদের এই উপস্থিতি নজর কেড়েছে সবার। চলুন ছবিতে দেখে নেই কারা এলেন, কেমন সাজে গ্র্যামির গালিচাকে মহিমান্বিত করলেন।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় রিটা উইলসন
রিটা উইলসন অভিনেতা টম হ্যাঙ্কসের স্ত্রী। ৩৭ বছর ধরে তারা বিবাহিত। তারা ১৯৮৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে বোসম বাডিজ সিনেমার সেটে তাদের প্রথম দেখা হয়।

ট্রেভর নোয়া
ট্রেভর নোয়া চলমান ৬৮তম বার্ষিক গ্র্যামি পুরষ্কারের আয়োজক। আয়োজক হিসেবে এটি তার টানা ষষ্ঠবারের মতো উপস্থিতি। তবে এবারই তার শেষবারের মতো গ্র্যামি পুরষ্কারের আয়োজন।

অড্রে নুনা
অড্রি নুনা একজন আমেরিকান গায়িকা, র্যাপার ও গীতিকার। তাঁর পুরো নাম অড্রি চুং। তিনি বিকল্প হিপ-হপ, আরঅ্যান্ডবি ও পপের মিশ্রণে সাহসী, পরীক্ষাধর্মী সাউন্ডের জন্য পরিচিত। ২০২০ সালে প্রকাশিত তার ভাইরাল গান ‘ড্যাম রাইট’তাকে মূলধারার শ্রোতাদের নজরে আনে। তাঁর একটি অ্যালবামের নাম ‘ এ লিকুইড ব্রেকফাস্ট'(২০২১).

কেলসি ব্যালারিনি
কেলসি ব্যালারিনি একজন মার্কিন কান্ট্রি-পপ গায়িকা ও গীতিকার। ২০১৫ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ‘ দ্য ফার্স্ট টাইম’ থেকে “Love Me Like You Mean It” গানটি ব্যাপক সাফল্য পায় এবং তাকে কান্ট্রি মিউজিকের নতুন মুখ হিসেবে প্রতিষ্ঠিত করে।

শেন মাইকেল বুস
শেন মাইকেল বুস যিনি Sombr নামেও পরিচিত। তিনি একজন আমেরিকান ইন্ডি গায়ক-গীতিকার ও প্রডিউসার। তিনি আবেগঘন লিরিক, লো-ফাই/ইন্ডি-পপ সাউন্ডের জন্য তরুণদের মধ্যে পরিচিত।

লেডি গাগা
এবারের গ্র্যামিতে বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স-এ লেডি গাগা ‘ডাই উইথ আ স্মাইল’- এর জন্য ব্রুনো মার্সের সাথে পুরস্কার পেয়েছেন। লেডি গাগার ‘মেহ্যাম’ এবার বেস্ট পপ ভোকাল অ্যালবাম হিসেবেও জয়ী হয়েছে।

জাস্টিন বিবার এবং হেইলি বিবার
জাস্টিন বিবার এবারের গ্র্যামিতে গানে গানে মঞ্চ মাতান। তিনি তাঁর বউসহ গ্র্যামিতে উপস্থিত হয়েছেন।

রোজে
রোজে দক্ষিণ কোরিয়ান কে-পপ গ্রুপ BLACKPINK-এর সদস্য, গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত হয়ে আন্তর্জাতিক ফ্যানদের নজর কেড়েছেন।

ক্যাটসেই
ক্যাটসেই হলো একটি আন্তর্জাতিক গার্ল গ্রুপ। ২০২৩ সালে ‘ড্রিম একাডেমী’রিয়ালিটি শো থেকে গড়ে ওঠে। গ্রুপে মোট ৬ জন সদস্য রয়েছেন। তারা গ্র্যামি অ্যাওয়ার্ডে এই বছর নিজেদের প্রথম নোমিনেশন পেয়েছে, যার মধ্যে রয়েছে ‘বেস্ট নিউ আর্টিস্ট’ এবং বেস্ট পপ ডুও/ গ্রুপ পারফর্ম্যান্স। তাদের গানের নাম গেব্রিয়েলা।

এস্তে হাইম, ড্যানিয়েল হাইম, এবং আলানা হাইম
তিন হাইম হলো আমেরিকান সঙ্গীত জগতে সুপরিচিত ‘ হাইম’ ব্যান্ডের তিন বোন। ক্যালিফোর্নিয়ান এই ব্যান্ডটি মূলত ইন্ডি রক, পপ-রক এবং ফাংশনাল রক শৈলীতে কাজ করেন।



