Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

অর্ণবকে দরদে ভরা শুভেচ্ছা জানালেন স্ত্রী সুনিধি

অর্ণবকে দরদে ভরা শুভেচ্ছা
অর্ণব ও সুনিধি অর্ণবকে দরদে ভরা শুভেচ্ছা

শায়ান চৌধুরী অর্ণব

আজ ২৭ জানুয়ারী বাংলা গানের অন্যতম জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন। অর্ণবের জন্মদিনে তাঁর ভক্ত-অনুরাগীরা বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাকে। তবে অর্ণবের জন্মদিনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়ক। অর্ণবকে দরদে ভরা শুভেচ্ছা জানালেন তাঁর স্ত্রী সুনিধি নায়েক।

অর্ণবকে দরদে ভরা শুভেচ্ছা
অর্ণব ও সুনিধি । ছবি: ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ণবের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সুনিধি। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে অর্ণবের সাথের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অর্ণবকে একজন ‘বিচিত্র ও চমৎকার শখের মানুষ’ হিসেবেও উল্লেখ্য করেছেন। সুনিধি লিখেছেন, ‘শুভ জন্মদিন অর্ণব। এমন একজন মানুষ যার শখগুলো সত্যিই দারুণ; যে পার্কে গিয়ে ছবি আঁকতে পছন্দ করে, আবার নিজের শোবার ঘরে বসেই সৃষ্টি করে সুরের মূর্ছনা।’

সাথে অর্ণবের আগামীর দিনগুলো যেন সুখ, সুস্বাস্থ্য এবং অনেক সুন্দরভাবে কাটে সেজন্য প্রার্থনাও করেছেন তিনি।

অর্ণবের ভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে সুনিধির শেয়ার করা ছবিগুলোতে। কিছু ছবিতে প্রকাশ পেয়েছে অর্ণবের প্রাণীপ্রেম। তিনি তার আদরের পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে তাকে চেনা ছন্দে গিটার হাতে গান গাইতেও দেখা যায়। পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অর্ণবেরই জনপ্রিয় গান ‘দুষ্টু ছেলের দল’ যুক্ত করেছেন সুনিধি।  

অর্ণবকে দরদে ভরা শুভেচ্ছা

শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক দুজনেই সংগীতশিল্পী। শান্তিনিকেতনে পড়ার সময় থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে ২০২০ সালের ২৮ অক্টোবর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি সংগীতে এবং ব্যক্তিগত জীবনে একে অপরের সাথে জনম জনমের সাথী হয়েই আছেন।

অর্ণব ও সুনিধির সংসার   

সুনিধী নায়েক অর্ণবের দ্বিতীয় স্ত্রী। তিনি ভারতের আসামের মেয়ে। তিনি একজন এস্রাজ বাদকও।

এদিকে  অর্ণবের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০১ সালে ওপার বাংলার আরেক সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেছিলেন অর্ণব। শান্তিনিকেতনে পড়াশোনা করতে গিয়ে পরিচয় হয় তাদের। তবে বিয়ের ৭ বছর পর ২০০৮ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। সাহানা পরবর্তীতে এক ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা
0
Share