Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া

কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
ছবি: অভিনেত্রী শবনম ফারিয়া

শবনম ফারিয়া গুরুতর অসুস্থ, বাতিল করলেন শুটিং

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।  আগের মতো এখন আর নিয়মিত পর্দায় দেখা যায় না। এক সময় নাটক, টেলিফিল্ম আর বিজ্ঞাপনের ব্যস্ততায় কেটেছে।  ৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া । গলায় সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত তিনি।  মঙ্গলবার রাতে নিজের অসুস্থতার খবর সামাজিকমাধ্যমে ভক্তদের জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

৮ দিন ধরে কথা বলতে পারছেন না শব
৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া , ছবি:সংগৃহীত

ফেসবুকে পোস্টে ফারিয়া লিখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

গত ৫ জানুয়ারি অসুস্থতা শুরু জানিয়ে তিনি আরও লিখেন, ‘সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম।  পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতে পারছেন না বলেও জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু এখনই ধরতে পারছি না।  খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

ছবি: অভিনেত্রী শবনম ফারিয়া, সংগৃহীত
ছবি: অভিনেত্রী শবনম ফারিয়া, সংগৃহীত

অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

২০১৮ সালে শবনম ফারিয়া ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share