Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি
চিত্রনায়ক সালমান শাহ , ছবি: সংগৃহীত

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে।  স্ত্রী সামীরা হক সহ ১১ জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এক মাসের বেশি সময় পেয়েছে পুলিশ।  মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল।  কিন্তু রমনা মডেল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম নির্ধারিত দিনে প্রতিবেদন উপস্থাপন করতে পারেননি।  এ কারণে তিনি আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন।  তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত।

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি , ছবি: সংগৃহীত

এদিন মামলার বাদী আলমগীর কুমকুমের পক্ষে আইনজীবী আদালতে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আবেদন জানান।

ফারুক আহাম্মদ বলেন, “মামলার আসামিরা ২৯ বছর আদালতে অনুপস্থিত থেকে ন্যায় বিচার ব্যাহত করেছেন। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এজাহারভুক্ত সকল আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের প্রার্থনা করছি।”

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

শুনানি শেষে আদালত বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

মামলার অপর আসামিরা হলেন,  সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু, রিজভী আহমেদ ওরফে ফরহাদ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share