Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মক্কায় ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা

ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা
ওমরাহ পালন করলেন পূর্ণিমা , ছবি: সংগৃহীত

পূর্ণিমা বললেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ”

বছরের শুরুতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা । ঢালিউড এই অভিনেত্রী পবিত্র মক্কায় ওমরাহ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৪টি ছবি প্রকাশিত হয়, যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

ছবিগুলো তোলা হয়েছে মূলত জেদ্দা মেট্রো রেলস্টেশন ও মদিনার পথে। ছবিতে অভিনেত্রী পূর্ণিমাকে আবায়া ডিজাইনের কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। পবিত্র ওমরাহ পালন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে পূর্ণিমা লেখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” তার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের পক্ষ থেকে শুভকামনা ও ভালোবাসার বার্তা আসতে থাকে। অনেকে কমেন্টে তার ওমরাহ কবুলের দোয়া করেছেন এবং এই পবিত্র সফরের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। ছবিগুলোতে পূর্ণিমার শান্ত ও পরিমিত উপস্থিতি ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা
ওমরাহ পালন করলেন অভিনেত্রী পূর্ণিমা , ছবি: সংগৃহীত

ধারণা করা হচ্ছে, তিনি স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করেছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি শেয়ার করেননি।

এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি।

এর আগে, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

দীপিকা পাডুকোন ও রণবীর সিং বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর শোনালেন ভক্তদের।…

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

কেন জ্বরে ভোগেন ফারুকী? – সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ

ফেসবুক পোস্টে ফারুকীর আবেগঘন অভিজ্ঞতা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ভালো নির্মাণের জন্য তিনি সবসময়…
কেন জ্বরে ভোগেন ফারুকী? - সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ
0
Share