Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং

নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং
‘প্রীতিলতা’ সিনেমা, পরীমণি

আটকে থাকা পরীমণির সিনেমার শুটিং হবে এপ্রিলে

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরে আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং ।  ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ২০২০ সালের শেষ দিকে কাজ শুরু হয়। শুরুতে সিনেমাটির কাজ এগোলেও নানা কারণে মাঝপথে থেমে যায় শুটিং।  সে সময় প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল, যার বড় অংশই ছিল ঢাকাকেন্দ্রিক দৃশ্য।  পরবর্তীতে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ একাধিক জটিলতায় কাজ দীর্ঘ সময় বন্ধ থাকে।

সব প্রতিবন্ধকতা পেরিয়ে এবার নতুন উদ্যমে কাজ শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে।  পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিলে শুরু হবে শুটিং।  চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বছরে আবারো শুরু
প্রীতিলতার লুকে পরীমণি , ছবি: সংগৃহীত

প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরীমণি

সোশ্যাল মিডিয়ায় পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে রাশিদ পলাশ।  তিনি লেখেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশা আল্লাহ ২০২৬’।  মন্তব্যের ঘরে পরীমণি লেখেন, ‘আমিও প্রস্তুত আছি’। স্পষ্টতই বোঝা গেল, জটিলতা কাটিয়ে নতুন বছরে আবার প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পরীমণি।

আবারো শুরু হচ্ছে প্রীতিলতা ছবির শুটিং
প্রীতিলতা লুক পরীমণি , ছবি: সংগৃহীত

নতুন বছরে বাকি কাজ শেষ করতে চান পরিচালক

২০২১ সালে প্রকাশ করা হয়েছিল প্রীতিলতার ফার্স্ট লুক।  প্রীতিলতা বেশে চমকে দিয়েছিলেন পরী। সিনেমাটি নিয়ে তৈরি হয়েছিল আগ্রহ।  কিন্তু পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে সে সময় শুটিং শেষ করা সম্ভব হয়নি। মাঝে কয়েকবার এই সিনেমার শুটিং শুরুর কথা শোনা গেলেও তা হয়নি। নতুন বছরে সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে চান পরিচালক রাশিদ পলাশ। তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলে শুটিং শেষ করতে চান প্রীতিলতার। এরপরেই শুরু করবেন সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ।  সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share