Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ

রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ
রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ

মাইলসের হামিন আহমেদের অভিযোগ

এবার চিন্তা জাগানিয়া এক অভিযোগের কথা সামনে এনেছেন মাইলস ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সদস্য হামিন আহমেদ। দেশে যখন নির্বাচনের তোড়জোড় চলছে, কথা চলছে নির্বাচনী ইশতেহার নিয়ে তখনই এই কথা সামনে আনলেন হামিন আহমেদ। রাজনৈতিক দলগুলোর প্রতি মাইলসের হামিন আহমেদের অভিযোগ সামনে এসেছে।

বাংলাদেশের রকসংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, সংগীত ও সংস্কৃতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া রাজনৈতিক দলগুলোকে ভোট দেবেন না সংগীতপ্রেমীরা।

তিনি লিখেছেন, জাতীয় নির্বাচন কিছু দিন পরেই! সঙ্গীত স্রষ্টা, শিল্পী, এবং সঙ্গীতপ্রেমীরা জানতে চান—ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনার সাংস্কৃতিক ও সঙ্গীতভিত্তিক ইশতেহার কী?

এরপর প্রায় অভিযোগ ও অভিমানের সুরেই তিনি পোস্টে তিনি আরো লিখেছেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল সঙ্গীত নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেনি—অন্য সবকিছু নিয়ে করেছে, কিন্তু সঙ্গীত নিয়ে নয়! আমরা জানতে চাই।“  

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দলই সংগীতকে তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দেয়নি এই দাবীর সাথে অনেকেই একমত পোষণ করেছেন।

তার পোস্টের নিচে অনেকেই বলেছেন তাদের ভোট দিতে না দিতে যাওয়ার কথা। 

মাইলসের হামিন আহমেদের অভিযোগ করা এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিল্পী, সুরকার ও অসংখ্য সংগীতপ্রেমীর কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। সংগীতশিল্পী বিপ্লব মন্তব্যে লিখেছেন, ‘সঠিক বলেছেন’, আয়েশা মৌসুমী লিখেছেন, ‘ভালো প্রশ্ন, এখনই উদ্যোগ নিতে হবে।’ পোস্টটি শেয়ার করে শিরোনামহীন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক লিখেছেন, ‘সংগীত করে জীবন পার করে দিতে চাই, এ দেশে সম্ভব না হলে অন্য দেশে।’

এ ছাড়া সংগীতশিল্পী জন কবির, অদিত রহমানসহ অনেকেই পোস্টটি শেয়ার করেছেন। সংগীত–সংশ্লিষ্টরা মনে করছেন, বৃহৎ এই শিল্পকে রক্ষা ও এর মানোন্নয়নের জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সুনির্দিষ্ট সরকারি পরিকল্পনা অপরিহার্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share