Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না

‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না
‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না , ছবি: সংগৃহীত

‘বিগ বস ১৯’

তিন মাসের জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’। গত রোববার রাতে এবারের সেরা নির্বাচিত হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ গৌরব খান্না। সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। সেখানেই ‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না ।

বিজয়ী হয়েই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লিখেছেন ‘অবশেষে ট্রফিটা ঘরে এলো।’ তার পোস্টের মন্তব্য বিভাগে ভক্তরা তাকে অভিনন্দন জানায়।

‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না
‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না , ছবি: সংগৃহীত

গৌরবের টিমও তাদের অনুভূতি প্রকাশ করেছে এক পোস্টে। সেখানে প্রত্যেক সমর্থকের সম্মিলিত বিশ্বাসের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

তারা জানান, তিন মাস ধরে প্রতিটি চ্যালেঞ্জ, উত্তেজনা, মন খারাপের মুহূর্ত এবং দৃঢ়তার লড়াইয়ে তারা গৌরবের পাশে ছিলেন। তাই এই জয় তাদের কাছেও ব্যক্তিগত ও আবেগঘন। পোস্টে আরও বলা হয়, গৌরবের প্রতি মানুষের আস্থা, ভোট ও ভালোবাসাই তাকে শেষ পর্যন্ত শিরোপা এনে দিয়েছে।

এ মৌসুমের শীর্ষ পাঁচ প্রতিযোগীর তালিকায় প্রথম রানারআপ হয়েছেন ফারহানা ভাট, তৃতীয় স্থানে কৌতুকশিল্পী প্রণীত মোরে, চতুর্থ স্থানে তান্যা মিত্তাল এবং পঞ্চম হয়েছেন সুরকার আমাল মালিক। শেষ দুই প্রতিযোগী হিসেবে গৌরব ও ফারহানা যখন মঞ্চে দাঁড়ান, পুরো স্টুডিওজুড়ে তৈরি হয় এক অদ্ভুত উত্তেজনা। সবার দৃষ্টি ছিল সালমান খানের হাতে থাকা ট্রফির দিকে। শেষমেশ ‘বিগ বস ১৯’-এর শিরোপাধারী হিসেবে গৌরবের নাম প্রকাশ পাওয়াতে উচ্ছ্বসিত হয়ে পড়ে সবাই।

‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না
গৌরব খান্না . ছবি: সংগৃহীত

‘বিগ বস ১৯’ জিতলেন গৌরব খান্না, কতটাকা পেলেন ?

বিগ বস বিজয়ী হিসেবে গৌরব সম্মানী হিসেবে পেয়েছেন ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ টাকা।  

গৌরবের জন্য এই জয় ক্যারিয়ারের নতুন এক মাইলফলক। এর আগে তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ প্রতিযোগিতায়ও শিরোপা জিতেছিলেন। দ্বিতীয়বারের মতো রিয়েলিটি শোতেও জিতলেন তিনি।  ফিনালে মঞ্চে সালমান খান গৌরবের প্রশংসা করতেও কুণ্ঠাবোধ করেননি।

তিনি বলেন, গৌরবের ব্যক্তিত্ব ও শান্ত আচরণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু গৌরবই নয় তার পরিবার ও বন্ধুদের প্রতিও সম্মান জানাতে হবে। সালমান আরও জানান, খুব শিগগিরই তিনি গৌরবের সঙ্গে একটি কাজে যুক্ত হচ্ছেন।

মৌসুমের শুরুতে গৌরবকে অনেকেই খুব সাধারণ প্রতিযোগী ভেবেছিলেন। তেমন নাটকীয়তা বা ঝামেলায় জড়াতে দেখা যায়নি তাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের কৌশল, ভারসাম্যপূর্ণ মনোভাব এবং স্পষ্ট অবস্থানের মাধ্যমে দর্শকের মন জয় করেন এবং বিজয়ের মুকুট মাথায় পড়েন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share