Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

শাহরুখ খানের কলেজের মার্কশিট ভাইরাল

শাহরুখ খানের কলেজের মার্কশিট ভাইরাল
শাহরুখ খানের কলেজের মার্কশিট

কোন বিষয়ে কত পেয়েছিলেন শাহরুখ খান ?

শাহরুখ খান। যাকে বলা হয় বলিউডের বাদশা। দশকের পর দশক ধরে বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন বলিউডের কিং। সিনেমায় তার জাদুতে মুগ্ধ দর্শকরা। অভিনয়ে আসার আগে পড়াশোনাতেও ছিলেন মেধাবী। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের কলেজের মার্কশিট ভাইরাল হয়েছে। যা নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা।

শাহরুখ খানের কলেজের মার্কশিট
শাহরুখ খান , ছবি: সংগৃহীত

মার্কশিট দেখে অবাক ভক্তরা

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া মার্কশিটটি দিল্লির হংসরাজ কলেজের। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এই কলেজে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ। ভাইরাল মার্কশিটে দেখা যায়, ছাত্র হিসেবে শাহরুখ ছিলেন অত্যন্ত মেধাবী। একাধিক বিষয়ে তিনি ৯২ নম্বর পেয়েছিলেন, যা সে সময়ে রীতিমতো চোখ ধাঁধানো ফলাফল। এছাড়া অঙ্কে ৭৮ এবং পদার্থবিদ্যায় তিনি পেয়েছিলেন ৭৮ নম্বর। তবে, ভক্তদের সবচেয়ে বেশি অবাক করেছে ইংরেজির নম্বর। ইংরেজিতে তার ফলাফলে ছিল ৫১ নম্বর।

শাহরুখ খানের কলেজের মার্কশিট
শাহরুখ খানের কলেজের মার্কশিট , ছবি: সংগৃহীত

মার্কশিটে উল্লেখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫ যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম ও অভিনেতার ছবিও যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা।

শাহরুখ খানের কলেজের মার্কশিট
বলিউডের কিং শাহরুখ খান , ছবি: সংগৃহীত

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই বছরই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। রুপালি পর্দায় আসার আগে ছোট পর্দায় বেশ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করেছিলেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share