Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

হোটেলের ‘ওয়েটার’ থেকে অভিনেতা হন বোমান ইরানি

হোটেলের ‘ওয়েটার’ থেকে অভিনেতা হন বোমান ইরানি
অভিনেতা বোমান ইরানি , ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা বোমান ইরানি

 আজ (২ ডিসেম্বর) বলিউড অভিনেতা বোমান ইরানির জন্মদিন। তার বলিউডের যাত্রা ও ক্যারিয়ার ছিলো বেশ কন্টকাকীর্ণ। অনেক বাঁধা- বিপত্তি পেরিয়ে তাকে অবস্থান তৈরি করে নিতে হয়েছে। আজ এই অভিনেতার জেনে নেওয়া যাক কিভাবে হোটেলের ‘ওয়েটার’ থেকে অভিনেতা হন বোমান ইরানি ।   

অনেক সংগ্রাম করেই বড় হয়েছেন বোমান। অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। পরিবার সামলে সবটা করতে হয়েছিল। তাই বলে স্বপ্ন দেখা ছাড়েননি তিনি।   

হোটেলের ‘ওয়েটার’ থেকে অভিনেতা
অভিনেতা বোমান ইরানি , ছবি: সংগৃহীত

মাধ্যমিকের পর জীবিকা নির্বাহের জন্য তিনি মুম্বাইয়ের ‘তাজ মহল প্যালেস’ হোটেলে ওয়েটার ও ইন-রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করছেন। টানা দু’বছর করেছিলেন এই কাজ। ট্রে হাতে নিয়ে হোটেলের ঘরে ঘরে খাবার ও পানীয় পরিবেশনের অভিজ্ঞতা তার স্মৃতিতেউজ্জ্বল হয়ে আছে।   

হোটেলে কাজ করার সময় টিপ্‌সের টাকা জমিয়ে তিনি একটি ক্যামেরা কিনেন। স্কুল লেভেলের ফুটবল ও ক্রিকেট ম্যাচের ছবি তুলে সেই ছবি ২০-৩০ রুপিতে বিক্রি করতেন। ৩২ বছর বয়সে তিনি ‘বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ’-এর ছবি তুলেছিলেন। বিশ্বকাপের ‘অফিসিয়াল ফটোগ্রাফার’ হিসাবেও কাজ করেছিলেন।

অভিনেতা আরও সমস্যায় পড়ে যান তার মায়ের দুর্ঘটনার পর। পরিবারকে সাহায্য করার জন্য চাকরি ছেড়ে গ্র্যান্ট রোডে তাদের বেকারি ও নিমকির দোকানে কাজ শুরু করেন। অজান্তেই কেটে যায় ১৪ বছর। এই সময়েই বিয়ে, সংসার ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু হয় তার।

শিল্পী হিসাবে মঞ্চে বহু বছর অভিনয় করছেন বোমান। কিন্তু মূলধারার ছবিতে তার অভিষেক হয় অনেক পরে, ৪১ বছর বয়সে। ২০০০ সালে, শাহরুখ খান অভিনীত ‘জোশ’ ছবির মাধ্যমে বড়পর্দায় তার অভিনয়যাত্রা শুরু হয়। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। প্রায় ৮৮টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। হোটেলের ‘ওয়েটার’ থেকে অভিনেতা বনে যাওয়া বোমান অর্জন করেছেন অনেক সম্মাননা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share