Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

টেইলর সুইফটের ইরাস ট্যুর নিয়ে নতুন তথ্যচিত্র  

টেইলর সুইফটের ইরাস ট্যুর
টেইলর সুইফটের ইরাস ট্যুর নিয়ে নতুন তথ্যচিত্র

“টেলর সুইফট | দ্য ইরাস ট্যুর | দ্য এন্ড অফ অ্যান ইরা”

যখন মঞ্চে আলো নিভে যায়, তখনই শুরু হয় টেইলর সুইফটের কঠোর পরিশ্রম ও অনন্য গল্প। এবার সেই গল্পই দেখা যাবে নতুন তথ্যচিত্রে, টেইলর সুইফটের ইরাস ট্যুর নিয়ে নতুন তথ্যচিত্র তৈরি হয়েছে। যার নাম “টেলর সুইফট | দ্য ইরাস ট্যুর | দ্য এন্ড অফ অ্যান ইরা,”। গত শুক্রবার রাতে প্রকাশিত টিজার প্রকাশিত হতেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ছয় পর্বের এই তথ্যচিত্রে দেখা যাবে ট্যুরের অপ্রকাশিত ভিডিও, মঞ্চের কিছু বিশেষ পারফরম্যান্স এবং দীর্ঘ প্রস্তুতির গল্প। ভক্তরা জানতে পারবেন, সুইফট কিভাবে শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতেন এবং মঞ্চে পারফরম্যান্সের জন্য কতটা পরিশ্রম করতেন।

টেইলর সুইফটের ইরাস ট্যুর

এছাড়া, তথ্যচিত্রে সুইফটের ব্যক্তিগত জীবনকেও তুলে ধরা হয়েছে। জানা গেছে, এই সময়ে তার সম্পর্ক শুরু হয়েছিল ট্র্যাভিস কেলসির সঙ্গে। তাই ভক্তরা তাদের ছোট ছোট মুহূর্তও দেখতে পাবেন।

সুইফট বলেন, “একটি বড় ট্যুরের জন্য প্রস্তুতি নিতেই হয়। ভক্তরা এবার জানতে পারবে মঞ্চের বাইরে আমার কতটা পরিশ্রম, উত্তেজনা এবং ছোট ছোট গল্প। এটা শুধু গানের সফর নয়, আমার জীবনের এক বড় অধ্যায়।”

তথ্যচিত্রের প্রথম দুই পর্ব মুক্তি পাবে ১২ ডিসেম্বর ডিজনি প্লাসে। এটি শুধু গানের সফর দেখাবে না, ভক্তদের কাছে পৌঁছে দেবে সুইফটের কঠোর পরিশ্রম এবং তার ব্যক্তিগত জীবনের কিছু দিকও।

কিছুদিন আগে টেইলর অ্যালিসন সুইফটের দ্বাদশ অ্যালবাম রিলিজ পেয়েছে। তার এই অ্যালবামের নাম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। এই অ্যালবামে তার সঙ্গে কাজ করেছেন প্রযোজক শেলব্যাক ও ম্যাক্স মার্টিন। ম্যাক্স এর আগে টেইলরের ‘ব্যাড ব্লাড’ ও ‘শেইক ইট অফ’ এর মতো জনপ্রিয় গান প্রযোজনা করেছেন।

টেইলর সুইফটের ইরাস ট্যুর

অ্যালবামের গান নিয়ে তার প্রত্যাশা কি, এমন প্রশ্নের জবাবে টেইলর বলেন, ‘আমি চাই এই অ্যালবামের গানগুলো এতোটাই সুরেলা হবে যে আপনার নেশার মতো হয়ে যাবে আর এই নেশা থেকে বের হতে না পেরে আপনি রেগে যাবেন।’

অ্যালবামের প্রথম গানের নাম ‘দ্য ফেইট অব ওফেলিয়া’। এই গানে কালজয়ী ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়ারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share