Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ২, ২০২৬

বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস – ভারতবধে দেশজুড়ে আনন্দ

বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস

তারকাদের শুভেচ্ছায় ভাসছে জাতীয় ফুটবল দল

অবেশেষে ২২ বছরের অপেক্ষার অবসান। ঘরের মাঠে প্রায় ২৫ হাজার দর্শকের সামনে মোরসালিনের গোলে হামজাদের ১-০ গোলে জয়। ফিলিপাইনের রেফারি ক্লিকফোর্ডের শেষ বাঁশি। জাতীয় স্টেডিয়ামে দর্শকদের বাধনহারা উল্লাস। বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস , ভারতবধে তারকাদের উচ্ছ্বাসে সরগরম সামাজিকমাধ্যম। ঐতিহাসিক এই জয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও গর্বের উচ্ছ্বাস। শোবিজ তারকারা প্রকাশ করেছেন নিজেদের অনুভূতি।

বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস

বাংলাদেশ ফুটবল দলের জয়ে শাকিবের অভিনন্দন

বাংলাদেশ ফুটবল দলের এই জয়ে উচ্ছ্বাস ও অভিনন্দন জানিয়েছেন অনেক তারকারা। ঢালিউড সুপারস্টার শাকিব খান ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ’।

শাকিব খানের পোস্টের পর মন্তব্যের ঘরে সাজ্জাদ নামের একজন লিখেছেন- ‘আর্জেন্টিনার আছে মেসি, পর্তুগালের আছে রোনালদো আর বাংলাদেশে আছে হামজা।  একাই একশো, বিশ্বমানের ফুটবলার’।  আরেকজন লিখেছেন, ‘কিং খান শাকিব খান উপভোগ করলেন হামজা আর তার কিং ফাইট’।

বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস

তৌসিফ মাহবুব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ ফুটবল দল। অভিনন্দন বাংলাদেশ’। তারকা এই শিল্পীর পোস্টের পর ভক্তদের লাইক ও কমেন্ট ভরে উঠে পোস্ট। কমেন্টের ঘরে তৌফিস লিখেন, ‘আলহামদুলিল্লাহ ঐতিহাসিক জয়’।

বাংলাদেশের জয়ে তারকাদের উচ্ছ্বাস

এই জয় পুরো জাতিকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে। গায়িকা পরশি নিজের অনুভূতি প্রকাশ করেন। ফেসবুক পোস্ট তিনি লিখেছেন- ‘লাল সবুজের বিজয়ধব্বনি! ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ।  অভিনন্দন বাংলাদেশ’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে বান্ধবীকে যা জানিয়েছিলেন

জাহের আলভী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।…
আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন নেপথ্যে কী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা । ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা…
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার
0
Share