Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

নিজেকে বেশি জানলে কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে – শাকিব

শাকিব

নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে

শাকিব খান ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। বেশ কয়েক বছর ধরেই নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেতা। সেই চমকের ধারাবাহিকতায় এবার নিয়ে আসলেন নতুন চমক। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে ব্যাপক আগ্রহ। তারই মধ্যে ঘি ঢাললেন তিনি। সিনেমাটির একটি নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন মেগাস্টার।

সম্প্রতি শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ক্লিন শেভড লুকে, তবে শুধু রয়েছে মোটা গোঁফ। ছবিটিতে এলোমেলো চুল এবং চোখে রোদ চশমায় এক নতুন স্টাইলে ধরা দিয়েছেন তিনি। অভিনেতার এই ভিন্নধর্মী লুক নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা।

শাকিব

ছবিটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।’

এদিকে অভিনেতার এই ভিন্নধর্মী লুক দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে উঠেছে মিশ্র প্রতিক্রিয়ায়। কেউ কেউ এই লুকে শাকিব খানকে প্রথমে চিনতেই পারেননি বলে মন্তব্য করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমি তো প্রথমে চিনতেই পারিনি, অনেক সুন্দর।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

লুকে শাকিব  খান সোলজার

তবে ব্যতিক্রমী আবদারও লক্ষ্য করা গেছে। কমেন্ট বক্সে আরেকজন নেটিজেন লিখেছেন, ‘ভাইয়া এভাবে আর কতো দেখবো আপনাকে, একটু সিক্স প্যাক বডি বানিয়ে আমাদেরকে চমক দেন।’

এছাড়াও আরো নানা মন্তব্যে ভরে গেছে শাকিবের পোস্ট।

শাকিব ও তানজিন তিশা

শাকিবের ‘সোলজার’ সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এটি তার প্রথম সিনেমা নির্মান। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই নতুন লুকের মাধ্যমে শাকিব খান যেন তারই ইঙ্গিত দিলেন যে, ‘সোলজার’-এ তিনি নিজেকে সম্পূর্ণ নতুন রূপে হাজির করতে চলেছেন। সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share