Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

প্রতিদিন ৮-১০ টা ওষুধ খান শবনম ফারিয়া

প্রতিদিন ৮-১০টা ওষুধ খান শবনম ফারিয়া

এক নীরব লড়াইয়ের গল্প

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। শোবিজেও আগের মতো দেখা যায় না এই অভিনেত্রীকে। তবে, সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই তারকা।  শুক্রবার জনপ্রিয় এই অভিনেত্রী জীবনের এক গভীর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রতিদিন ৮-১০ টা ওষুধ খান শবনম ফারিয়া শারীরিক ও মানসিক নানা সমস্যার কারণে। তার সাহসিকতার গল্প এবং নিজের জীবনের সংগ্রাম নিয়ে জানুন বিস্তারিত এই প্রতিবেদনে।

প্রতিদিন ৮-১০টা ওষুধ খান শবনম ফারিয়া
শবনম ফারিয়া

ফেসবুকে তারকা এই অভিনেত্রী জানান নীরব লড়াইয়ের গল্প। ফারিয়া স্ট্যাটাসে লেখেন-রাতে ওষুধ খাওয়ার সময় স্বামীকে বললাম, “অনেক দিন ধরে আমি আমার ওজন নিয়ে লড়াই করছি। তারপরও যখন কেউ এটা নিয়ে মন্তব্য করে বলে আমার বয়স বেশি দেখায়, তখন কষ্ট লাগে। এতদিনে হয়তো অভ্যস্ত হওয়া উচিত ছিল।”

তিনি আরও জানান , তার স্বামী প্রতিদিনই তাকে সাহস দিচ্ছেন। বলেন “এমন কথা বলো না, যাতে আমার মন ভেঙে যায়। তোমার বয়স মাত্র ৩৪, অথচ তুমি প্রতিদিন রাতে ৮–১০টা ওষুধ খাও। কেউ তো দেখে না তুমি প্রতিদিন কতটা লড়াই করছো। তাহলে অন্যের কথায় কেন তুমি ওজন নিয়ে ভাববে?”

স্ট্যাটাসের শেষাংশে ফারিয়া সবার উদ্দেশে বলেন, মানুষকে কটু মন্তব্য নয়, সহমর্মিতা দেখানো উচিত। শবনম ফারিয়ার স্ট্যাটাসের পর, মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

এই পোস্টে রফিকুল ইসলাম লিখেছেন, ‘সুস্থতা কমনা করছি’। ঝুমুর নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘আমিও থাইরয়েড এর সাথে লড়াই করছি এবং ওজন নিয়ে’।

প্রতিদিন ৮-১০টা ওষুধ খান শবনম ফারিয়া

গত মাসেই বিয়ে করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। পাত্র তানজিম তৈয়ব দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। বিয়ের পর প্রথম সফরে এ মাসের শুরুতে শ্রীলঙ্কা ও মালদ্বীপে ঘুরে বেড়ান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share