Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

এখন যেমন আছেন অভিনেত্রী স্পর্শিয়া

এখন যেমন আছেন অভিনেত্রী স্পর্শিয়া

স্পর্শিয়া সম্প্রতি বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সম্প্রতি বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মুখের টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন এ অভিনেত্রী।

গত ৭ অক্টোবর সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজেই তার এই জটিল রোগ এবং অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন। একই সঙ্গে প্রশ্ন ছিল এখন কেমন আছেন অভিনেত্রী স্পর্শিয়া?

গণমাধ্যমকে স্পর্শিয়া জানিয়েছেন, টিউমারের অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বেশ জটিল অপারেশন ছিল। তবে তার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। আপাতত কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে। স্পর্শিয়া আরও বলেন, সবকিছুই ঠিকঠাক চলছিল। মাসখানেক আগে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি এই বিরল রোগের কথা। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। প্রযোজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। ৭ অক্টোবর অস্ত্রোপচার হয়।

পরিপূর্ণ বিশ্রামে স্পর্শিয়া

স্পর্শিয়াকে তিন সপ্তাহ পরিপূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময় কথা বলা নিষেধসহ খাবারের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ মানার জন্য বলা হয়েছে তাকে। তবে তরল খাবার গ্রহণ, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সীমিত পরিসরে যোগাযোগ রাখার সুযোগ রয়েছে তার। তিনি হাসপাতাল থেকে জানিয়েছেন, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অভিনয়জীবনের ব্যস্ততার সময় হুট করেই এভাবে অসুস্থ হওয়ার কারণে কাজের গতিতে কিছুটা বিরতি টানতে হয়েছে তাকে।

এ ব্যাপারে স্পর্শিয়া বলেন, ওয়েব সিরিজ ও সিনেমাসহ কয়েকটি কাজের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য আপাতত সেসব করতে পারছি না। সুস্থ হওয়ার পর সেসব কাজ নিয়ে ভাবব।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share