Tuesday, November 10, 2026

অ্যারেঞ্জড ম্যারেজের গল্পে শাহিদ-অমৃতার ‘বিবাহ’র ২০ বছর আজ

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

বলিউডে প্রেমের গল্পের অভাব নেই। কখনো প্রেমের জন্য বাড়ি ছেড়ে পালানো, কখনো প্রিয় মানুষকে পেতে লড়াই, আবার কখনো বিরহের গল্পে দর্শককে আবেগপ্রবণ করে তোলা। তবে এসব চেনা গল্পের বাইরে গিয়ে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ’ দর্শকদের সামনে তুলে ধরেছিল এক ভিন্নধর্মী গল্প। যেখানে ভালোবাসার শুরুটা প্রেমের সম্পর্ক দিয়ে নয়, বরং পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব থেকে।

অ্যারেঞ্জড ম্যারেজের গল্পে শাহিদ—অমৃতার ‘বিবাহ’র ২০ বছর আজ

সূরজ বরজাতিয়া পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন শাহিদ কাপুর ও অমৃতা রাও। সিনেমার গল্পে বিয়ের সম্পর্ককে দেখানো হয়েছে বেশ সহজ ও সুন্দরভাবে। প্রথম দেখা, একে অপরকে জানার চেষ্টা, চুপিচুপি কথা বলা, ধীরে ধীরে ভালো লাগা থেকে মায়া তৈরি হওয়া-সব মিলিয়ে অ্যারেঞ্জড ম্যারেজের মধ্যেও যে গভীর ভালোবাসার জন্ম হতে পারে, সেটিই ছিল সিনেমাটির অন্যতম আকর্ষণ।

মুক্তির সময় বলিউডে প্রেমের সিনেমার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই সময় ‘বিবাহ’ প্রচলিত প্রেমের গল্প থেকে কিছুটা আলাদা হয়ে দর্শকদের কাছে জায়গা করে নেয়। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেক দর্শকের কাছে সিনেমাটি অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছিল।

সিনেমাটিতে শাহিদ কাপুরের অভিনীত প্রেম চরিত্রটিও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। দায়িত্বশীল, যত্নশীল ও ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধাশীল একজন তরুণ হিসেবে চরিত্রটিকে পর্দায় তুলে ধরেন তিনি। অন্যদিকে অমৃতা রাওয়ের সরল ও প্রাণবন্ত অভিনয়ও সিনেমাটির আবেগকে আরও গভীর করে তোলে। ফলে সে সময় অনেক তরুণীর কাছেই প্রেম চরিত্রটি হয়ে উঠেছিল আদর্শ জীবনসঙ্গীর প্রতিচ্ছবি।

শুধু গল্প কিংবা অভিনয় নয়, সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছে দর্শকদের কৈশোর ও তারুণ্যের নানা স্মৃতি। অনেকেই টেলিভিশনে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন, কেউ আবার বারবার দেখার জন্য সংগ্রহ করেছেন এর ক্যাসেট। সেই সময়ে ৩০ টাকায় সিনেমার ক্যাসেট কেনা যেত, আর ১৫ টাকায় ভাড়া পাওয়া যেত। প্রযুক্তির সহজলভ্যতা না থাকলেও পছন্দের সিনেমা নিজের সংগ্রহে রাখার এমন ছোট ছোট আনন্দও দর্শকদের স্মৃতিতে জায়গা করে নিয়েছে।

অ্যারেঞ্জড ম্যারেজের গল্পে শাহিদ—অমৃতার ‘বিবাহ’র ২০ বছর আজ

মুক্তির দুই দশক পরও ‘বিবাহ’ নিয়ে দর্শকদের আবেগের জায়গাটি অটুট। সময়ের সঙ্গে প্রেম, সম্পর্ক ও বিয়ের ধারণায় পরিবর্তন এসেছে। বদলেছে সিনেমা দেখার মাধ্যমও। কিন্তু ভালোবাসার মানুষের প্রতি যত্ন, শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কের যে সৌন্দর্য সিনেমাটিতে তুলে ধরা হয়েছিল, তা এখনো অনেক দর্শকের কাছে সমান আবেদন রাখে। ২০ বছর পরও ‘বিবাহ’ তাই কেবল একটি রোমান্টিক সিনেমার নাম নয়; অনেক দর্শকের কাছে এটি কৈশোরের স্বপ্ন, প্রথম প্রেমের কল্পনা আর বিয়েকে ঘিরে একসময় গড়ে ওঠা সুন্দর কিছু ভাবনার স্মারক।

Share

Read more

Local News