Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে

হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে
হানিয়া আমির

বাংলাদেশে আসছেন হানিয়া আমির

বাংলাদেশের দর্শকদের জন্য এলো সুখবর। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। তাঁর আগমনে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কোন ইভেন্টে অংশ নেবেন, কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য—এ নিয়ে ইতিমধ্যেই চলছে ব্যাপক আলোচনা। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় অবস্থানকালে হানিয়া আমির কয়েকটি বিশেষ আয়োজনে অংশ নেবেন।

হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে

আয়োজকদের মতে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। ব্র্যান্ডটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উন্মোচনের অংশ হিসেবে হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। ঢাকায় সফরকালে তিনি একাধিক ইভেন্টে যোগ দেবেন বলে জানা গেছে।

অল্প সময়েই টেলিভিশন নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক হিট নাটকে অভিনয় করেছেন তিনি।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। রোমান্টিক, কমেডি, গ্ল্যামার বা চরিত্রনির্ভর—সব ধরনের ভূমিকাতেই দক্ষতা দেখিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি বলিউডের ‘সর্দারজি ৩’ সিনেমায় নূর চরিত্রে অভিনয় করে ভারত ও পাকিস্তান—উভয় দেশেই ব্যাপক প্রশংসিত হয়েছেন হানিয়া।

বাংলাদেশেও রয়েছে তার বিপুল ভক্তকুল। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে দর্শক-ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।

হানিয়া আমির

কিছুদিন আগে ‘সর্দার জি ৩’ ছবিটি চলাকালীন হানিয়ার পুরোনো প্রেম ফিরে এসেছে বলে গুঞ্জন উঠে। সাবেক প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক আবারও জোড়া লাগছে বলে গুঞ্জন শুরু হয়।

সর্দারজি ৩

ঘটনার সূত্রপাত ‘সর্দার জি ৩’ সিনেমার ট্রেলার মুক্তির পর। ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের পোস্ট করা ট্রেলারের লাইক দেন আসিম আজহার। বিষয়টি গুঞ্জনকে উস্কে দিয়েছে।

হানিয়া আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন, হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের বরফ গলেছে। বিষয়টি আর নিছক লাইকে আটকে নেই।

দুজনকে একই ধরনের ক্যাপে দেখা গেছে, বিষয়টি প্রেমের গুঞ্জনে আরও খানিকটা ভিত্তি দিয়েছে। একটি বিজ্ঞাপনী ভিডিওতে আসিমকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share