Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বিয়ে করছেন হানিয়া আমির?

হানিয়া আমির | ছবি: গুগল

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ব্যক্তিজীবন নিয়ে তার ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায়ই অনেকের মনে প্রশ্ন আসে- কবে বিয়ে করবেন তিনি? এই প্রশ্নের জবাব এবার দিলেন স্বয়ং অভিনেত্রী।

জিও নিউজের তথ্যানুযায়ী, সম্প্রতি কানাডার টরন্টোতে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নিয়েছেন হানিয়া। সেখানে ভক্তরা তাকে তার পেশাগত বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। সেই অনুষ্ঠানেই এক ভক্ত তার বিয়ে নিয়েও প্রশ্ন করে বসেন।

ভক্তের প্রশ্নের উত্তরে হানিয়া বলেন, ‘আমার এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ একজন মেয়ে। যখন বিয়ে করবো, তা সবাইকে জানাবো এবং ধুমধাম আয়োজনের মাধ্যমেই বিয়ে সম্পন্ন করবো।’

হানিয়া আমির | ছবি: গুগল

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে হানিয়ার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সাড়া বিশ্বে ফ্যানবেজ তৈরি করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্ডার মানুষকে আলাদা করতে পারে না। যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন, কোনো বাধাই আপনাকে আটকাবে না। আর আমিও আমার ভক্তদের সঙ্গে দূরত্ব তৈরি করি না।’

এ কারণেই প্রায় সময়ই নিজ দেশের বাহিরে গিয়ে ভক্তদের সাথে হানিয়া দেখা করেন বলে জানিয়েছেন। এতে বেশ আনন্দ পান বলেও জানান হানিয়া।

প্রসঙ্গত, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ডাবস্ম্যাশে একটি ভিডিও শেয়ার করার পর আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন হানিয়া। এরপর তিনি পা রাখেন অভিনয় জগতে। পাকিস্তানের বিভিন্ন ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী কাজ শেষ করেছেন ‘কাভি মে কাভি তুম’ নামের ড্রামা সিরিজে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share