Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

প্রথম নারী সুপারহিরো কল্যাণী

প্রথম নারী সুপারহিরো কল্যাণী

প্রথম নারী সুপারহিরো কল্যাণী : বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে

প্রথম নারী সুপারহিরো কল্যাণী প্রিয়দর্শন বক্স অফিসে মালয়ালাম সিনেমায় ইতিহাস রচনা করলেন। সিনেমার সাফল্য, রেকর্ড ও জনপ্রিয়তা তাকে আন্তর্জাতিক মনোযোগ এনে দিয়েছে। ডোমিনিক অরুন পরিচালিত ‘লোকাহ :চ্যাপ্টার ১-চন্দ্রা’ ছবিতে ভারতের প্রথম নারী সুপারহিরো চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন কল্যাণী প্রিয়দর্শন। বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম নারী অভিনেত্রীও হয়েছেন তিনি !  

প্রথম নারী সুপারহিরো কল্যাণী
কল্যাণী প্রিয়দর্শন

লোকাহ :চ্যাপ্টার ১-চন্দ্রা

২৮ আগস্ট মুক্তি পাওয়া এ ছবিটির আয় মাত্র ১৩ দিনেই ২০২ কোটি রুপি ছুঁয়েছে। এর মাধ্যমে ছবিটি মালায়ালামের ২০০ কোটির কাতারে প্রবেশ করা সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে যুক্ত হলো! এর আগে এই ক্লাবে জায়গা করে নেয় মোহনলালের ‘এল২ এম্পুরান’ (২৬৫.৫ কোটি), ‘থুদারুম’ (২৩৪.৫ কোটি) এবং ২০২৪ সালের আলোচিত ছবি ‘মান্জুম্মেল বয়েজ’ (২৪০.৫ কোটি)।

এল২ এম্পুরান

থুদারুম

এমন মাইলফলক ছোঁয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের উদ্দেশে কল্যাণী প্রিয়দর্শন লিখেছেন, ‘আমাদের সিনেমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, তা কেবল আপনাদের জন্যই সম্ভব হয়েছে। ভাষাহীন কৃতজ্ঞ আমি। আবারও প্রমাণ হলো—গল্পই আসল নায়ক।’

লোকাহ :চ্যাপ্টার ১-চন্দ্রা

পরিচালক ডোমিনিক অরুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘ডম, তুমি এমন এক ভিশন দিয়েছো, যাতে আমরা সবাই বিশ্বাস করতে পেরেছি। এ অর্জন আমাদের টিমের জন্যই বিশেষ।

‘লোকাহ: চ্যাপ্টার ১-চন্দ্রা’ সিনেমাটি প্রযোজনা করেছে দক্ষিণি তারকা দুলকার সলমানের প্রতিষ্ঠান ওয়ারফেয়ার ফিল্মস। ছবিটিতে কল্যাণী ছাড়া আরো অভিনয় করেছেন নাসলেন, স্যান্ডি, অরুণ কুরিয়ান প্রমুখ। এতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে দুলকার সলমান, টোভিনো থমাস, আন্না বেনকে আর এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি মাম্মুটি।


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share