Home নাটক শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট – আবেগে ভাসলেন অমি

শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট – আবেগে ভাসলেন অমি

শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট - আবেগে ভাসলেন অমি
শেষ হতে যাচ্ছে তরুণ দর্শকদের প্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

শেষ হতে যাচ্ছে তরুণ দর্শকদের প্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। আজ সোমবার পঞ্চম সিজনের শেষ দিনের শুটিং হচ্ছে; এরপরই ক্যামেরা ক্লোজ হচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকটির। শেষের এই খবর জানিয়ে আবেগঘন অনুভূতির কথা প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

অমির কাছে ধারাবাহিকটি কেবল একটি কাজ নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমাপ্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই বিষণ্ন হয়ে উঠছেন তিনি। আবেগঘন এক বার্তায় অমি বলেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না তাঁর। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে।

শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট - আবেগে ভাসলেন অমি

অমির ভাষ্যে, ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি তাঁর জীবনের বড় একটি অংশ। তিনি নিজে ব্যাচেলর পয়েন্টেই বাস করেন। নির্মাতার এই বক্তব্যেই স্পষ্ট, দীর্ঘদিনের এই কাজের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে তাঁর আবেগ।

শেষের ঘণ্টা বাজল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর

তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিকটি দর্শকের ভালোবাসায় পেরিয়েছে একের পর এক সিজন। বর্তমানে প্রচারিত হচ্ছে পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই অমি জানালেন, শেষ হতে যাচ্ছে পঞ্চম সিজনটি।

তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা। ফলে ধারাবাহিকটির শেষ পর্ব দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

শেষ হচ্ছে ব্যাচেলর পয়েন্ট - আবেগে ভাসলেন অমি

ধারাবাহিকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

দীর্ঘ পথচলায় ‘ব্যাচেলর পয়েন্ট’ ব্যাচেলর জীবনের হাসি, আড্ডা আর বন্ধুত্বের গল্পে জায়গা করে নিয়েছে এক প্রজন্মের দর্শকের হৃদয়ে। তাই শেষের এই খবরে নির্মাতার মতো ভক্তদের মনেও ছড়িয়ে পড়েছে আবেগ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here