Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান
বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান রবিবার কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নেন। সে অনুষ্ঠানে বাংলাদেশসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। সেখানে বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান।

আগামী দিনে সমাজমাধ্যমে নেটপ্রভাবীদের যে গুরুত্ব বাড়তে চলেছে, সে কথাও জানাতে ভুলেননি জয়া। ভারতীয় গণমাধ্যমকে জয়া জানিয়েছেন, তার নিজের দেশকে নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। সেইসঙ্গে এও জানান, বাংলাদেশ ক্রমশ স্বাভাবিক হয়ে উঠছে।  

জয়া আহসান

অভিনেত্রীর কথায়, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’

বিনোদন দুনিয়া কি আগামী দিনে অনুসরণকারীদের সংখ্যার ওপরেই নির্ভর করবে, এমন প্রশ্নে জয়া জানান, ‘আমি তো তেমনটা মনে করি না’।  

এরপর জয়া বললেন, আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের ওপর নির্ভর করে না। পরিচালকদের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দও এ সবকিছুর ওপর নির্ভর করে না। শুধু আমার বলে নয়, কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা হয় না।

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা
জয়া আহসান

অথচ গুঞ্জন, সমাজমাধ্যমে প্রভাবশালী না হলে নায়িকার নাকি কদর কমে যায়! অনেক প্রযোজনা সংস্থা নাকি অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বেছে নেয়। বিষয়টি একেবারে অস্বীকার করেননি জয়া।

তার মতে, যেহেতু মানুষের জীবনে সমাজমাধ্যমের প্রভাব যথেষ্ট, তাই হয়তো ইদানীং এই দিকেও খেয়াল রাখা হচ্ছে। ছবির নায়িকা সমাজমাধ্যমে জনপ্রিয় হলে ছবির বাণিজ্যও বাড়বে।

জয়া আহসান

এই প্রসঙ্গে জয়ার আরো উপলব্ধি, কয়েক মিনিটের ভিডিওতে নেটপ্রভাবী যে অভিনয় করছেন সেটাই সেরা। কিন্তু ছবিতে অভিনয় করতে গেলে তাকে লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে। এই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয়।

কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসানের সিনেমা ‘ডিয়ার মা’। যেই সিনেমা নিয়ে জয়া ও সিনেমা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছিলেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। জয়া আহসান দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তার অভিনয় দক্ষতা ও অভিনয় বৈচিত্র্যের কারণে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share