Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু

আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই ছেলেকে বিদেশে পড়ানোর পরিকল্পনা করে আসছিলেন। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে চলেছে। আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু । খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন তিনি।

আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু

এর আগে ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছিল শাকিব খানের দুই ছেলে—জয় ও বীর। কিন্তু ব্যক্তিগত টানাপোড়েন ও নানা নেতিবাচক ঘটনার কারণে সেখান থেকে জয়কে সরিয়ে নেন অপু। এরপর থেকেই গুঞ্জন ছিল, সন্তানকে বিদেশে পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত তিনি তার সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। প্রয়োজনে কিছুদিন সেখানেই অবস্থান করবেন তারা।

অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে পড়বে। কিছুদিন আমরা সেখানেই থাকব। সিদ্ধান্তটা আমাদের দুজনের আলোচনার মাধ্যমেই হয়েছে।’

আরও পড়ুন

শাকিবকে ছোট করার ইচ্ছে নেই অপু বিশ্বাসের  

তবে সিঙ্গাপুরে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করবেন কি না—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী। বিষয়টিকে তিনি পুরোপুরি ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন।

আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু

প্রসঙ্গত, গত এপ্রিলেই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুর সফর করেছিলেন অপু বিশ্বাস। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, সন্তানের পড়াশোনার জন্য দেশটিতেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।  

গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা জানিয়েছিলেন যে, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।

এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের সাথে বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেটিজেনদের নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী।

দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় তার। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়। সিনেমা করতেই করতেই বিয়ে করেন দুজন এবং একটা সময়ে বিচ্ছেদও হয়ে যায় তাদের মধ্যে। সেই ঘরেরই সন্তানই আব্রাম খান জয়।   

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল দেখুন

আব্রামকে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছেন অপু বিশ্বাস

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share