Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’   

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’

‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’

বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংলাপ ভাইরাল হয়েছে, যা নিয়ে এখনো চলছে চর্চা। গেল কোরবানি ঈদের মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ছবিতে একটি বিশেষ ডায়ালগ নজর কাড়ে সবার যেখানে স্ত্রী সাদিয়া আয়মানকে গ্রাম থেকে ঢাকায় আসতে বাধা দিয়ে তার স্বামী সৌম্য জ্যোতি বলছেন ‘ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন’ । এমন কথা বলার পরেই তাদের সংসার জীবনের ইতি ঘটে।

সিনেমায় দেওয়া সৌম্য জ্যোতির এই সংলাপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

সংলাপটির সঙ্গে আংশিক মিল রেখে মিমস বানিয়ে পোস্ট করতে দেখা গেছে নেটিজেনদের। এই যেমন ‘সিজি বেশি থাকলেই উড়তে হয় না জেসমিন’, ‘কোথাও গুলুমুলু বাচ্চা দেখলেই তার গাল টিপে দিতে হয় না জেসমিন’, এ ছাড়া রয়েছে ‘ভাত খেতে বসলেই গোপাল ভাঁড় দেখতে হয় না জেসমিন’সহ অসংখ্য মিমস।

ফেসবুকে স্ক্রল করলেই এখন এ রকম হাজার মিমস ঘুরছে চোখের সামনে। যা নজর এড়ায়নি ছবিটির অভিনেত্রী সাদিয়া আয়মানেরও।

নিজের ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘জেসমিনকে এবার একটু ছেড়ে দাও, প্লিজ! তোমরা এখন পুরো জাহাঙ্গীর হয়ে গেছ! জেসমিনের ডানা থাকলেও উড়বে, না থাকলেও উড়বে। জেসমিনদের কেউ আটকাতে পারে না।’  

এরপর সাদিয়া আয়মানের পোস্টটি অনেকেই নিজের ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই যা তা পোস্ট করতে হয় না জেসমিন’। পোস্টের মন্তব্যের ঘরে একই মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেনরা।

উল্লেখ্য, তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তরুণ জাহাঙ্গীর চরিত্রে দেখা গেছে সৌম্য জ্যোতিকে। অন্যদিকে জেসমিন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। এবং তরুণী জেসমিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।   

সিনেমাটিতে এরা ছাড়াও অভিনয় করেছেন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারেক আনাম খান, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

‘উৎসব’ সিনেমাটি গত কয়েক বছরের মারদাঙ্গা সিনেমার ধারা ভেঙে সামাজিক গল্পের আবহে নির্মাণ করা হয়েছে। সিনেমাগুলোতে সাধারণত লেখা থাকে পরিবারসহ দেখা নিষেধ সেখানে এই সিনেমার প্রতিপাদ্য ছিলো চোখ ধাঁধানো। সিনেমার প্রতিপাদ্য হিসেবে লেখা ছিলো পরিবার ছাড়া দেখা নিষেধ। যা একেবারেই ব্যতিক্রম ও মনোগ্রাহী নিঃসন্দেহে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর

যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য স্টেডিয়াম চালু করলেন শাহরুখ

যুক্তরাষ্ট্রে শাহরুখের স্টেডিয়াম বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু চলচ্চিত্রেই নন, ক্রিকেট অঙ্গনেও প্রতিষ্ঠিত এক…
শাহরুখের নতুন স্টেডিয়াম

কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের অর্থ জালিয়াতির কারণে কারাদন্ড প্রদান

নেটফ্লিক্সের অর্থ জালিয়াতি হলিউড নির্মাতা কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজের…
কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের
0
Share