Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

সিনেমা ছেড়ে দেয়ার কথা জানালেন অনন্ত জলিল

সিনেমা ছেড়ে দেয়ার কথা জানালেন অনন্ত জলিল

সিনেমা ছেড়ে দেয়ার কথা জানালেন অনন্ত জলিল

দেশের সিনেমার নামকরণে এক ভিন্নধর্মী প্রথা চালু করেছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। নিজের প্রযোজিত সিনেমায় নিজেই ছিলেন নায়ক। সিনেমায় অভিনয় করতে এসে পরিচয় হয় আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে। দুজন জুটি হয়ে ১৫ বছরে ১০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। কয়েক মাস আগে বর্ষা জানান, তিনি আর সিনেমায় অভিনয় করবেন না। হাতে যে দু–একটি সিনেমার কাজ বাকি আছে, সেগুলো শেষ করে সিনেমায় অভিনয় থেকে দূরে সরে যাবেন। এবার গার্মেন্টস ব্যবসায়ী থেকে চিত্রনায়ক বনে যাওয়া অনন্ত জলিলও আর সিনেমায় অভিনয় না করার কথা জানালেন। সিনেমা ছেড়ে দেয়ার কথা জানালেন অনন্ত জলিল

খোঁজ দ্য সার্চ

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় প্রথম দেখা যায় অনন্ত জলিল ও বর্ষাকে। এরপর তারা দুজন জুটি হয়ে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’, ‘দিন দ্য ডে’, ‘কিল হিম’সহ মোট ১০টি সিনেমায় অভিনয় করেছেন।

খোঁজ দ্য সার্চ
সিনেমা ছেড়ে দেয়ার কথা জানালেন অনন্ত জলিল
ঈদের আগেই সপরিবারে তুরস্কে পাড়ি জমাবেন অনন্ত জলিল

কয়েক মাস আগে চিত্রনায়িকা বর্ষা সংবাদমাধ্যমে সিনেমা ছাড়ার ঘোষণা এভাবেই দিয়েছিলেন, দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে—এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষা। এবার তার গার্মেন্টস ব্যবসায়ী স্বামী চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলও জানালেন, সিনেমা ছেড়ে দেবেন। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সিনেমা ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুই ছেলে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭ বছর। সিনেমা ছাড়ার ইঙ্গিত দিয়ে অনন্ত জলিল জানান, তার দুই ছেলে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। ওখানে ইংলিশের সঙ্গে আরবি বিষয়েও পড়ে। দুপুরের পর ওদের ছুটি দেওয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে পড়তে আবার মাদ্রাসায় চলে যায়, সন্ধ্যার পর বাসায় আসে। ওরা বর্ষার চেয়েও বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে, এটা দেখতে ভালো লাগবে না। তাই তিনিও চাইবেন না, তারা সিনেমা করবেন, এটা দেখতে ভালো লাগবে না।’

তারকা দম্পতি অনন্ত ও বর্ষা জুটি অভিনীত ‘দ্য স্পাই’, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাগুলো নির্মাণাধীন। অনন্ত জলিল বলেন, ‘আমাদের হাতে দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা ৭০ পারসেন্ট শেষ ও কিছু বাকি আছে, এগুলো শেষ করে হয়তো…আসলে করোনা এবং এরপর রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share