Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ভৌতিক সিনেমা

ভৌতিক সিনেমা

ভৌতিক সিনেমা : দুই ব্যান্ড তারকার লেখা গল্পে

অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরীর রয়েছে  ভৌতিক গল্পের প্রতি ব্যাপক টান। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক ভৌতিক সিনেমা । ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়। সেই অভিজ্ঞতা থেকে একসময় তাদের আরেক বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন রেডিও শো ‘ভৌতিস্ট’। এবার শাকিব ও সুমনের গল্পে ও রায়হান রাফীর পরিচালনায় তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’।

ভৌতিক সিনেমা

আন্ধার সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরী জানিয়েছেন, রেডিও শো ভৌতিস্ট থেকেই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল। শাকিব বলেন, ‘এটা হচ্ছে আমার এবং সুমন ভাইয়ের ড্রিম প্রজেক্ট। এর উৎপত্তি হয়েছিল ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময়। অদ্ভুত, অতিপ্রাকৃত ও অসাধারণ গল্প সুমন ভাই, জিবরান ও আমার খুব পছন্দ। ওইখান থেকেই ভৌতিস্টের জন্ম। আমরা অনুষ্ঠানটিতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বলতাম। সে সময় এই গল্পটা আমার মাথায় এসেছিল। পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। কিন্তু কাজটা আগায়নি। কারণ, সুমন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা আবার মাথাচাড়া দিয়েছে এখন।’

আন্ধার

সিনেমার গল্প নিয়ে এখন বিস্তারিত বলতে না চাইলেও শাকিব চৌধুরী জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হবে এটি। শাকিব বলেন, ‘আন্ধার সিনেমার মূল গল্প লিখেছি আমি এবং আদনান আদিব খান। আর গল্পের গুরুত্বপূর্ণ ২০ ভাগ সুমন ভাইয়ের। আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার, ইমোশন থাকবে। এখানে চরিত্রগুলো আমাদের মতোই হবে। কিন্তু মেকিংটা হবে আন্তর্জাতিক মানের।’

ভৌতিক সিনেমা

গানের মানুষ হয়ে সিনেমায় জড়ানো প্রসঙ্গে শাকিব চৌধুরী বললেন, ‘এখন বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। আমরা যে ধরনের কাজ করতে চাই এখন সেই ধরনের কাজ সম্ভব। যেটা পাঁচ-ছয় বছর আগেও আমাদের দেশে সম্ভব ছিল না। সময়ের সঙ্গে দেশের সিনেমার দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই আমাদের সাহস জুগিয়েছে। আন্ধার আমাদের অনেক সাহসী একটা প্রজেক্ট। এই জনরার সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি।’

আন্ধার তৈরি হবে ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাদের সঙ্গে আরও আছেন সারাহ আলী। জানা গেছে, কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অভিনয়শিল্পীদের নাম। তারপরেই শুরু হবে শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share