Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন

১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন

১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন

১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন । দীর্ঘ সময় পর এই জুটির দেখা দর্শকদের আবেগকে ছুঁয়ে গেছে, নস্টালজিয়া ও উচ্ছ্বাসের মধ্যে ভেসেছে সোশ্যাল মিডিয়া। ফ্যানরা এই বিশেষ মুহূর্তের প্রতীক্ষায় ছিল বছর জুড়ে। নাচে-গানে আড্ডায় সবাইকে মাতিয়ে তোলেন এই তারকা জুটি।

আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সব মান-অভিমান ভুলে একসঙ্গে উপস্থিত হন দেব-শুভশ্রী।

ধূমকেতু

প্রাথমিক কিছু প্রশ্নের পরেই যখন রোহন দেব এবং শুভশ্রীকে বলেন, কবে তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন? প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে ব্লক করেছিল?

১০ বছর পর দেব-শুভশ্রীর পুনর্মিলন

শুভশ্রীর কথায় হাত দিয়ে মুখ ঢাকেন দেব। তার পরেই শুভশ্রী হাতে ফোন নিয়ে দেবকে ফলো করেন, তারপর দেবও শুভশ্রীকে ফলো করেন। এর পরই উপস্থিত সবার আবদার মেনে একটি সেলফিও তোলেন তারা। কিন্তু এখানেই শেষ নয়।

দেবের সঙ্গে সেই তোলা সেলফি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন শুভশ্রী।

৪ আগস্ট রাতে মঞ্চে তোলা সেই সেলফি পোস্ট করে শুভশ্রী লেখেন, এমনি! যে এমনি শব্দটি নিয়ে এত দিন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছিল, সেই ‘এমনি’ পোস্ট এবার করলেন স্বয়ং শুভশ্রী। এরপর শুভশ্রীর ছবি শেয়ার করে দেব লেখেন, ‘হুমম’।

বিগত কয়েক মাসে দেবের প্রত্যেক ছবির ক্যাপশনে লেখা থাকত, ‘এমনি’।

যেহেতু এই এমনি শব্দটি ‘চ্যালেঞ্জ’ সিনেমার একটি ডায়লগের অংশ তাই খুব স্বাভাবিকভাবেই অনেকেই মনে করেছিলেন এই ক্যাপশন দেব এমনিই দেন, তবে এমনি এমনি যে দেন না, শুভশ্রীকে মনে করেই দেন তা প্রায় নিশ্চিত।

কিন্তু এবার সেই ‘এমনি’ ক্যাপশন দিতে দেখা গেল শুভশ্রীকেই। আর ১০ বছর পর আবার রিইউনিয়ন হলো দুই বন্ধুর। এবার থেকে দেব শুভশ্রী শুধু প্রাক্তন নন, তাদের পরিচয় তারা খুব ভালো বন্ধু এবং খুব ভালো সহকর্মী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share