Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

নিউইয়র্কে একসাথে ঘুরছেন শাকিব-বুবলী-শেহজাদ

নিউইয়র্কে একসাথে ঘুরছেন শাকিব-বুবলী-শেহজাদ

নিউইয়র্কে একসাথে ঘুরছেন শাকিব-বুবলী-শেহজাদ

বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এর কিছুদিন পর আবার খবর পাওয়া গিয়েছিল বুবলীও ছেলে শেহজাদকে নিয়ে আমেরিকা যাচ্ছেন। তবে কবে যাচ্ছেন বা যাবেন সে তথ্য গোপন রাখা হয়। অবশেষে ছেলেকে নিয়ে নিউ ইয়র্কে চলে গেছেন বুবলী। কয়েকটি ছবি প্রকাশিত হওয়ার মাধ্যমে জানা গেছে নিউইয়র্কে একসাথে ঘুরছেন শাকিব-বুবলী-শেহজাদ । পরিবারের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।

নিউইয়র্কে একসাথে ঘুরছেন শাকিব-বুবলী-শেহজাদ
নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান-বুবলী

তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।

ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান।

সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’

নিউইয়র্কে একসাথে ঘুরছেন শাকিব-বুবলী-শেহজাদ

দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথা বলেছিলেন শাকিব।

সেই সঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রেও। নিজের হাতেই গড়ে দিচ্ছেন বাবা-ছেলের সুখময় স্মৃতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share