Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা

দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা

দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা

বিশ্বব্যাপী চলছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিপ্লব। বিশেষ করে এআই ভিডিও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারই ফলস্বরুপ এই বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলা শুরু করেছে বাংলাদেশী শোবিজ জগতও। সম্প্রতি মুক্তি পাওয়া দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা হয়েছে ।

প্রযোজনা সংস্থা সিএমভি’র ব্যানারে চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’ নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘চুপকথা’। সেখানেই কয়েকটি স্বল্প মুহুর্তের ভিডিও ধারণ করা হয়েছে এআই দিয়ে। নাটকের শুরুর দিকে বিখ্যাত ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার একটি চিত্র দেখানো হয় যা অনেক দর্শকের মতে গ্রাফিক্স ও এআইয়ের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।

এছাড়াও নাটকে আছে বিমান উড্ডয়নের একটি চিত্র। যা দেখেই দর্শকেরা নিশ্চিত হয়েছেন এটিও এআই ভিডিওর সাহায্য নিয়ে ধারণ করা। এছাড়াও রয়েছে, কুমিরের খামারে কুমিরের মুরগী খেতে চাওয়ার একটি দৃশ্য যা স্পষ্টতই এআই ভিডিওর সাহায্য নিয়ে তৈরি করা। নাটকে এরকম দৃশ্য দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত।

নাটকটির গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী, আর চিত্রনাট্য ও সংলাপ নির্মাতার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন হৃদয় সরকার।

নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।

নাটকটি মূলত প্রেমের তবে তার সাথে নির্মাতা তুলে এনেছেন সমাজ, প্রকৃতি ও সমাজে বিদ্যমান অর্থনৈতিক শ্রেণি বিভাগেরও প্রসঙ্গ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share