Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর  

শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর

শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এই জুটি তাদের বিবাহের আগে থেকেই মুম্বাইতে তাদের নতুন বাংলো নির্মাণের উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগের কয়েক বছর পর অবশেষে তাদের স্বপ্নের বাংলো বাড়িটি এখন থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর ।

শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর

সংবাদমাধ্যম পিঙ্কভিলায় প্রকাশিত এক ভিডিওটি দেখা যায়, আলিয়া ভাট এবং রণবীর কাপুরের পালি হিল বাংলোটি সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি একটি ৬ তলা বিশিষ্ট প্রাসাদ যার ছাদে বাগান এবং লতা-আংগুল দিয়ে মোড়ানো বারান্দা রয়েছে। ধূসর রঙের এই ভবনটি চমৎকার নির্মাণশৈলীতে চোখধাঁধানো এক সুন্দরদৃশ্যে ভরে উঠেছে। বাড়িটির মূল্য ২৫০ কোটি রুপী।

শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর

অনেকেই আশা ও মন্তব্য করছেন যে এই জুটির বাংলোটি শাহরুখ খানের মান্নাতকে ছাড়িয়ে মুম্বাইয়ের ভক্তদের জন্য নতুন প্রিয় স্থান হয়ে উঠবে।

জানা গেছে যে নতুন এই প্রাসাদটি রণবীর কাপুর বা আলিয়া ভাটের নামে নথিভুক্ত নয়। এটি তাদের মেয়ে রাহার নামে নথিভুক্ত যা বাড়িটির প্রতি আরো আবেগ বাড়িয়ে তুলেছে।

আলিয়া ভাট তার শাশুড়ি নীতু কাপুরের সাথে তার নতুন প্রাসাদ পরিদর্শন করেছিলেন। নির্মাণস্থল থেকে বেরিয়ে আসার সময় তাদের একসাথে দেখা গিয়েছিল। বিদায় জানানোর আগে বউমা আলিয়াকে জড়িয়ে ধরেছিলেন নীতি কাপুর।

এদিকে, আলিয়া ভাট বেশ ব্যস্ত কয়েকটি ছবি নিয়ে যার মধ্যে আছে ওয়াইআরএফ এর স্পাই সিনেমা আলফা। এটি প্রথমবারের মতো তাকে হাই-অক্টেন অ্যাকশন ভূমিকায় দেখা যাবে। তিনি ছবিতে শর্বরী এবং ববি দেওলের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করবেন। এর পাশাপাশি, তার “লাভ অ্যান্ড ওয়ার”ও রয়েছে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই ছবিতে তাকে স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে।

অন্যদিকে, রণবীর কাপুরও তার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ ছবি ‘রামায়ণ’-এর জন্য প্রস্তুত। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করবেন, অন্যদিকে কেজিএফ তারকা যশ রাবণের চরিত্রে অভিনয় করবেন এবং সাই পল্লবী সীতার চরিত্রে অভিনয় করবেন। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়ও আছেন রণবীর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা
0
Share