Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ২৫, ২০২৬

মুক্তি পেল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলার

মুক্তি পেল 'অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ'-এর ট্রেলার

মুক্তি পেল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর ট্রেলার

মুক্তি পেল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর ট্রেলার । গত ২৫শে জুলাই, ২০২৫ তারিখে মুক্তি পেয়েছিল ‘ফ্যান্ট্যাস্টিক ফোরঃ ফার্স্ট স্টেপস’ সিনেমাটি আর সেখানেই প্রথম প্রিমিয়ার হয় অ্যাভাটারের ট্রেলারটির। এরপর সোমবার ২৮ জুলাই অফিসিয়ালী মুক্তি পায় ট্রেলারটি।  

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলারটি অফিসিয়ালভাবে প্রকাশ করেছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস এবং টুয়েন্টি সেঞ্চরী স্টুডিওস। সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন। অসাধারণ সফল ‘অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবিটি আগামী ১৯শে ডিসেম্বর, বিশ্বব্যাপী মুক্তি পাবে।

অ্যাশ ক্ল্যান

ট্রেলারের শুরুতেই দর্শকদের সামনে হাজির হয় নতুন এক ক্ল্যান, অ্যাশ ক্ল্যান, যারা বাস করে পান্ডোরার আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে। এই ক্ল্যানের নেতৃত্বে রয়েছে ভারাং, যার চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন।

মুক্তি পেল 'অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ'-এর ট্রেলার

ভারাং ট্রেলারে স্পষ্ট বার্তা দেন কিরিকে ‘তোমার দেবী এখানে আর শাসন করে না’। এই সংলাপের মাধ্যমে বোঝা যায়, এবারের সংঘাত শুধুমাত্র মানুষ বনাম নাভি নয়, বরং নাভি গোষ্ঠীগুলোর মধ্যেও বিভাজন তৈরি হয়েছে।

ট্রেলারে আরও দেখা যায়, জ্যাক সালি ও নেইটিরি’র পরিবার, যারা আগের কিস্তির একটি বড় ক্ষতির স্বীকার হয়েছিলেন। তাদের সন্তানের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছে। মানবসন্তান স্পাইডার এবার একটি বড় সংকটে পড়ে। কারণ, পানির বাইরে সে শ্বাস নিতে পারে না এবং তাকে ঘিরেই ঘটতে পারে বড় বিপদ।

‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির পরিচিত সৌন্দর্যপূর্ণ দৃশ্যাবলি আরও গাঢ় হয়ে ফিরে এসেছে আগুন ও ছাইয়ের থিমে। আগের জলজ জগতের প্রাণী যেমন পায়াকান এবং স্কাই শিপ এখনও রয়ে গেছে। কিন্তু এবার নতুন আবহে সংযুক্ত হয়েছে জ্বালামুখ, লাভা নদী ও আগ্নেয় ঝড়ের মতো দৃশ্য।

মুক্তি পেল 'অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ'-এর ট্রেলার

জেমস ক্যামেরনের কল্পনাশক্তি ও প্রযুক্তির অসাধারণ সমন্বয়ে তৈরি ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ ইতোমধ্যে ট্রেলারের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। যুদ্ধ, পারিবারিক টানাপোড়েন, নতুন শত্রু এবং অজানা ভূমির রহস্য, সব মিলিয়ে এবারের ‘অ্যাভাটার’ হতে চলেছে আরও বিস্ফোরক।

‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর পর ২০২৯ ও ২০৩১ সালে মুক্তি পাবে ‘অ্যাভাটার’র আরও দুটি কিস্তি যেগুলো ক্যামেরন নিজেই পরিচালনা করবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে চতুর্থ কিস্তির কাজও প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন এই কালজয়ী পরিচালক। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share